পাক বিমান হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজে দল প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালািয়েছে পাকিস্তান। পাক বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩ তরুণ আফগান ক্রিকেটারের। প্রতিবাদ স্বরূপ আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে দল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিন ক্রিকেটার সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ক্রিকেটাররা হলেন, কবীর, সিবগতুল্লাহ এবং হারুন।

জানা গিয়েছে, শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালায় পাকিস্তান। বিমান হামলায় দেশটির উরগুন এবং বারমাল জেলায় একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন ক্রিকেটার। আগামী নভেম্বরেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিকেটারদের উপরে কাপুরুষের মতো হামলা করেছে পাকিস্তান। শহিদ ক্রিকেটারদের জন্য গভীর শোকাপ্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড। এই তরুণ ক্রিকেটারদের মৃত্যু আফগান ক্রিকেটে অনেক বড় ক্ষতি।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন আফগানিস্তানের টি২০ ক্রিকেটের অধিনায়ক রশিদ খান। তিনি বলেছেন, পাকিস্তানের এই হামলায় শোকাহত। এই বামলায় মৃত্যু হয়েছে ৩ তরুণ আফগান ক্রিকেটারের, সঙ্গে আরও শিশু ও মহিলাও প্রাণ হারিয়েছেন। যাঁরা আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন, তাঁদের মেরে ফেলা হয়েছে। এই ঘটনা মানবাধিকার লঙ্ঘন করে।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অশান্তি চলার পরে যুদ্ধবিরতি শুরু হয়। সেই যুদ্ধ বিরতির মাঝেই আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে একাধিক বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ আফগান সংবাদ মাধ্যমের।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা