Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার ত্রাণ নিয়ে জলপাইগুড়ির ক্রান্তির বন্যাবিধ্বস্ত পশ্চিম সাঙ্গপাড়া গ্রামে গেলেন রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক। চাপাডাঙা পঞ্চায়েতের পশ্চিম সাঙ্গপাড়ায় বাঁধ ভেঙে গিয়ে তিস্তার জল ঢুকে গিয়েছিল। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ৩২৫টি পরিবার। পরে বৃষ্টি না হওয়ায় জল নেমে গিয়েছে। কিন্তু দুর্গতদের অবস্থা, মারাত্মক কোন রকমে ভাঙাচোরা ঘর মেরামত করেছেন তারা, মাথা গোঁজার ঠাইটুকু করেছেন শুধু। জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তা। সেই রাস্তায় যাতায়াতে প্রবল সমস্যা।

বিপর্যয়ের পরেই ওই এলাকায় দুর্গতদের উদ্ধারে কাজে লেগে গিয়েছিল প্রশাসন। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পাশাপাশি দেওয়া হয়েছিল ত্রাণ। শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছিল বই খাতা, আঁকার সরঞ্জাম, খেলনা, চকোলেট। এই দিন মন্ত্রী গেলেন হাঁড়ি, কড়াই,বাসনপত্র, ফোমের বেড, বিছানার চাদরসহ অন্যান্য নানা সামগ্রী। সেই সঙ্গে পরিদর্শন করলেন ক্ষতিগ্রস্ত রাস্তা, যে বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছিল গ্রামে সেই বাঁধ। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিক। পাশাপাশি বুলুচিক বড়াইকের সঙ্গে ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়।

শনিবার ত্রাণ বিতরণ করে মন্ত্রী বলেন, “আমার ব্লকের উত্তর ও দক্ষিণ বাসুসুবা, মাস্টারপাড়া, পশ্চিম সাঙ্গপাড়া, চ্যাংমারী সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত। প্রচুর মানুষ বন্যা কবলিত। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলেরও। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তার হিসাব এখনও চলছে।”

এদিন মন্ত্রী নিজে সমস্ত এলাকা পরিদর্শন করেছেন। দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন রাস্তা যত দ্রুত সম্ভব তৈরি করে দেওয়া হবে। যারা বাঁধের উপর রয়েছেন তাঁরা যেন দ্রুত বাড়ি ফিরে আসতে পারেন সেই ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, বাসুসুবায় এখনও পর্যন্ত ২৭০টি পরিবার এবং চ্যাংমারীতে ৮০টি পরিবার বাঁধের ওপর রয়েছে।

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের