ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

Share:

নিজস্ব প্রতিনিধি: এ রাজ্যে হাজার হাজার কালীপুজো হয়। তার অধিকাংশের সঙ্গে জড়িয়ে গিয়েছে নানা লোকগাথা, জনশ্রুতি। সে‘সব কাহিনী শুনলে গায়ে কাঁটা দেড়। গোটা পশ্চিমবঙ্গে এমন অজস্র কালীমন্দির রয়েছে যেগুলি ডাকাতের  হাতে প্রতিষ্ঠিত। আজ তেমনই এক মন্দিরের কাহিনী জানা যাক। ডাকাতি করে এসে ডাকাতরা করত মা কালীর পুজো, তাই কালীর নাম হয়েছে ডাকাতে কালী। এই পুজোর বয়স প্রায় ১১২ বছর। ভক্তদের কথায় অত্যন্ত জাগ্রত এই ডাকাতে কালী। পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে ইতিহাস।

নদিয়ার মাজদিয়ার ঘোষপাড়ার ডাকাত কালীতলায় ধুমধাম করে পুজো হচ্ছে এবারও। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে ঐতিহাসিক নানা কাহিনী। স্থানীয় শিক্ষক সুকুমার ঘোষের কাছ থেকে জানা যায় ,আজ থেকে প্রায় ১১২ বছর আগে ওই গ্রামবাসীদের দিন কাটছিল অভাব-অনটনের মধ্যে দিয়ে। দু‘বেলা দু‘মুঠো খেতে পাওয়াও সমস্যা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে গ্রামেরই কয়েকজন ডাকাবুকো যুবক সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তাঁরা ডাকাতি করবেন। ডাকাতি করেই জোগাড় করবেন গ্রামের মানুষের জন্য খাবার। তখন চলছে কড়া ব্রিটিশ শাসন। হঠাতই যুবকেরা খবর পেলেন , অবিভক্ত বাংলার ঢাকার দিকে যাচ্ছে ব্রিটিশদের মালবাহী ট্রেন। যুবকেরা সিদ্ধান্ত নিলেন ওই ট্রেনেই তারা ডাকাতি করবেন। গভীর রাতে মাজদিয়ার ইছামতি ব্রিজের ওপর দিয়ে ব্রিটিশদের মালবাহী ট্রেন যখন কু -ঝিঁক ঝিঁক শব্দ তুলে যাচ্ছে তখন হাতে লন্ঠনের আলো দেখিয়ে ব্রিজের ওপর দাঁড় করিয়ে দেওয়া হল ট্রেনটিকে। সময় নষ্ট না করে ট্রেনের বগি থেকে অজস্র কাপড়ের বান্ডিল ফেলে দেওয়া হল নদীর জলে। লুট করা হল খাদ্যসামগ্রীও। তারপর ডাকাতরা লণ্ঠনের আলো নিয়ে সরে যেতেই ট্রেন চলল নিজ গন্তব্যে।

ট্রেন বেড়িয়ে গেল ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যেই খবর পৌঁছে গেল ব্রিটিশ বাহিনীর কাছে। চারদিকে পড়ল খোঁজ খোঁজ রব। ডাকাতদলের লোকজন আশ্রয় নিয়েছিলেন জঙ্গলে। ব্রিটিশ বাহিনী নদীতে ফেলা কাপড়ের বান্ডিলের হদিশ বহু খুঁজেও আর পায়নি। সেই কাপড় নদীর জল থেকে তুলে ও লুট করা খাদ্যসামগ্রী ডাকাতেরা গ্রামের মানুষের মধ্যে বিলি করে দেন। ওদিকে ব্রিটিশরা কিন্তু ডাকাতদের সন্ধানে খোঁজ খবর চালাচ্ছিল পুরোদমে। ব্রিটিশবাহিনীর কাছে ধরা পড়ার ভয়ে জঙ্গলেই কাটতে লাগল ডাকাতদের সময়। শোনা যায় সেই সময় তাঁরা সর্বদা স্মরণ করতেন মা কালীকে। বলতেন,”মা তুমি বাঁচিয়ে দাও, আমরা তোমার পুজো করব।” অলৌকিকভাবেই সেবার আর তাঁদের সন্ধান পায়নি ব্রিটিশ পুলিশ। ফিরে যেতে হয়েছিল তাদের।

ব্রিটিশ বাহিনী যেদিন ফিরে গিয়েছিল, তার পরদিনই ছিল দীপান্বিতা অমাবস্যার কালীপুজো। জঙ্গল থেকে বেড়িয়ে এরপর ডাকাতদল একটি বেল ও নিম গাছের পাশে বেদি বানিয়ে মায়ের পুজোর আয়োজন করেন। বহু মানুষ এখানে এসে আজও মায়ের পুজো দেন। শোভাযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ পা মেলান। তাই যদি বলা হয় ডাকাতে কালী এখন এলাকার মানুষের কাছে একটা আবেগ, তা মোটেই অত্যুক্তি হবে না।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার