পুলিশ কমিশনার মনোজ বর্মার হাত ধরে শহিদ মিনারে বাজি বাজারের উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্মতলার শহিদ মিনারে শুরু হল বাজি বাজার। আজ ১৬ অক্টোবর পুলিশি পরিদর্শনের মধ্য দিয়ে উদ্বোধন হল বাজি বাজারের। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে এই বাজারে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ নিয়ম মেনে বাজি বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। নিয়ম অনুযায়ী দুটি দোকানের মাঝে নির্দিষ্ট গ্যাপ রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি।

এই বাজি বাজারে রয়েছে মোট ৩৭টি স্টল। বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই বাজি বাজার চলবে ২১ অক্টোবর পর্যন্ত। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বৈধ বলে গণ্য করা হবে। কালীপুজো ও দীপাবলিতে নজরদারি চলবে বহুতল থেকে ফায়ার ক্রাকার প্রোন জোনে। তার আগে কলকাতা পুলিশের অন্তর্গত সমস্ত থানায় সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার মনোজ বর্মা।

এদিন পরিদর্শনে এসে পুলিশ কমিশনার বলেন, “আগেরবার পলিউশন অনেক কম ছিল, এবার আশা করছি আরও কমবে। তারপরেও আমরা নজর রাখছি। শব্দবাজির যে মাত্রা বেঁধে দেওয়া আছে তার বেশি মাত্রার কোনও বাজি ফাটালে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।  ইতিমধ্যে আমরা কিছু বাজি বাজেয়াপ্ত করেছি। ১১ টা মামলা দায়ের হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে গ্রীন বাজি তৈরি করতে হবে। ১৪০৩টি বাজি প্রস্তুতকারক সংস্থা এসেছে এবার। এরা শুধুমাত্র গ্রীন বাজিই তৈরি করে। আজ আমরা পরিদর্শন করেছি সবটাই। হাইরাইজ বিল্ডিং, হাউজিং সোসাইটি সব জায়গায় পুলিশ গিয়ে ক্যাম্পেন চালাবে। তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে লোকাল থানাগুলিতে। লিফলেট, প্যামফ্লেট বিলি করা হচ্ছে। নারী ও শিশুদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে।”  ফানুস ওড়ানো যে অবৈধ তাও এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়