তেজিভাব শেয়ারবাজারে, লক্ষ্মীবারে ৩ লক্ষ কোটি পকেটে পুরলেন লগ্নিকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সামনেই ধনতেরাস ও আলোর উ‍ৎসব দিওয়ালি। তার আগেই তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে শেয়ারবাজার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ৮৬২ সূচক বেড়ে ৮৩,৪৬৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স।আর নিফটি ২৬১ পয়েন্ট বেড়ে ২৫,৫৮৫.৩০ সূচক নিয়ে বন্ধ হয়েছে। একদিনেই ৩ইন লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে বিনিয়োগকারীদের। ফলে লক্ষ্মীবারে মুখের হাসি চওড়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণে খানিকটা হলেও রক্তাক্ত হয়েছিল শেয়ারবাজার। যদিও ওই ধাক্কা কাটিয়ে গত কয়েকদিন ধরেই বাজার ঊর্ধ্বমুখী। গতকাল বুধবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৮২৬০৫.৪৩ সূচক। আর নিফটি ছিল ২৫,৩২৩ দশমিক ৫৫ পয়েন্ট। এদিন সকালে ১৮৯ পয়েন্ট বাড়তি নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করে সেনসেক্স। বাজার খোলার খানিকক্ষণের মধ্যেই চড়চড় করে বেড়ে ৮৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তার পরে অবশ্য খানিকটা শ্লথ হয়ে পড়ে। দুপুরের পরে অবশ্য তেজি ঘোড়ার মতো ছুটতে থাকে। এক সময়ে মনে হচ্ছিল সাড়ে ৮৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাবে। যদিও তা হয়নি। খানিকটা দূরেই থমকে দাঁড়ায়।

এদিন শেয়ারবাজারে বিএসই’র শীর্ষ ৩০ সংস্থার মধ্যে জোমাটো ও ইনফোসিসের শেয়ারদর শুধুমাত্র কমেছে। বাকি ২৮ সংস্থার শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান ও নেসলের মতো সংস্থার বিনিয়োগকারীরা মোটা লাভের মুখ দেখেছেন। নেসলের শেয়ারমূল্য একদিনেই ৪ শতাংশের মতো বেড়েছে। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদরও ১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, টাটা কনসালটেন্সি সার্ভিস, ভারতী এয়ারটেলের শেয়ারদরও সামান্য বেড়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের