বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে দীপাবলিতে এই ১০টি বাস্তু টিপস মেনে চলুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এটি সম্পদ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানোরও একটি বিশেষ সময়। কিছু সহজ বাস্তু টিপস অবলম্বন করে, আপনি আপনার বাড়িকে করে তুলতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদধন্য। বৃদ্ধি করতে পারেন সৌভাগ্য। এক নজরে দেখে নিন সেগুলি কী কী।

মূল প্রবেশপথ পরিষ্কার এবং আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখুন: প্রধান দরজা হল দেবী লক্ষ্মীর প্রবেশদ্বার। তাই এটি সবসময় ভালভাবে পরিচ্ছন্ন ক্রে রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দীপাবলিতে দরজার কাছে রঙ্গোলি তৈরি করুন। আমপাতা দিয়ে দরজা সাজান। একটি স্বস্তিক চিহ্ন আঁকুন বা  শুভ লাভ লিখুন। দেখবেন উপকার পাবেন।

তুলসী গাছ উত্তর-পূর্ব দিকে রাখুন: তুলসী গাছ ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এটি উত্তর-পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়।

ঘর থেকে ভাঙা জিনিসপত্র সরিয়ে ফেলুন: মনে রাখবেন, ভাঙা জিনিসপত্র সবসময় নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। দীপাবলিতে তাই ঘর পরিষ্কার করার সময় সমস্ত ভাঙা বাসনপত্র, ঘড়ি, আয়না এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র সরিয়ে ফেলুন।

প্রদীপ জ্বালানোর দিক: দক্ষিণ-পূর্ব দিকে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। প্রধান দরজার উভয় পাশে প্রদীপ স্থাপন করে দেবী লক্ষ্মীকে  স্বাগত জানান। এতে খুশি হবেন মা।

ঝাড়ু সঠিক জায়গায় রাখুন: ঝাড়ু সর্বদা লুকিয়ে রাখুন। কারও চোখের সামনে রাখবেন না। তাই ঝাড়ু দক্ষিণ-পশ্চিম দিকে রাখা ভাল। পা দিয়ে ঝাড়ু স্পর্শ করা এড়িয়ে চলুন। দীপাবলির আগে আপনার পুরনো ঝাড়ু ত্যাগ করে নতুন ঝাড়ু কিনুন।

উত্তর দিককে আলো দিয়ে সাজান: উত্তর দিককে সম্পদ ও সমৃদ্ধির দিক হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে আলো জ্বালালে আপনার আর্থিক অবস্থা দৃঢ় হবে।

ঘরের দেওয়ালে ইতিবাচক ছবি লাগান: রাধা-কৃষ্ণ, লক্ষ্মী-গণেশ, প্রবহমান জল বা সূর্যোদয়ের মতো ছবি ঘরে ইতিবাচক শক্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেয়। তাই দেওয়ালে এই ধরনের ছবি লাগান।

আলমারি বা সিন্দুকের দিকনির্দেশনা: আপনার টাকা রাখার আলমারিটি দক্ষিণ দিকে রাখুন। মনে রাখবেন যখন আলমারি খুলবেন তখন দরজা যেন উত্তর দিকে খোলে। এতে সম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে।

শঙ্খ ও ঘণ্টার ব্যবহার: পুজার সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো নেতিবাচক শক্তি দূর করে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি করে।

ফুল দিয়ে সাজান: মালা বা তাজা ফুল দিয়ে সাজানো ঘর সুগন্ধময় হয়। এতে শুভ পরিবেশও সৃষ্টি হয়। গাঁদা এবং পদ্ম ফুল বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়।

ধ্যান করুন এবং মন্ত্র জপ করুন: দীপাবলিতে সকাল ও সন্ধ্যায় “শ্রী লক্ষ্মী মন্ত্র” বা “শ্রী সূক্ত” ধ্যান করুন এবং জপ করুন। এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে