সপ্তাহন্তে হাওয়া বদল, দীপাবলির আগে কোন কোন জেলা ভিজবে? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। গোটা বাংলা থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরপরেই অপেক্ষা শুরু হয়েছে শীতের আগমনের। কবে আসবে শীত? উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে শুরু হবে দেশ থেকে বর্ষা বিদায়ের পর।

এই ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষে ফের আবহাওয়ার বদল হতে পারে। বাংলার কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কয়েক জেলায় মেঘের দেখা মিলতে পারে। শনিবার থেকে উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির প্রকোপ থাকবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের যেমন বৃষ্টি হবে, বাদ যাবে না উত্তরবঙ্গ। শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা রয়েছে।

বাংলা থেকে বর্ষা বিদায়ের পর তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী। রাতের তাপমাত্রা ২৩ ডিগ্রিতে এসে ঠেকেছে। দিনের তাপমাত্রাও নেমেছে ৩১ এর ঘরে। ফলে এখন মনোরম আবহাওয়া বজায় রয়েছে বঙ্গে। কিন্তু এই মনোরম আবহাওয়া কত দিন বজায় থাকে সেটাই এখন প্রশ্নের? শীতের আগমনের মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। কিন্তু বর্ষা বিদায়ের পরেও কেন বৃষ্টি? হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত ঠাণ্ডা হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তারফলেই বৃষ্টি হবে।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের