পথ ও সেতুর জিও ম্যাপিং, এক পোর্টালেই এবার হবে সমস্যার সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি রাস্তা, কিন্তু একাধিক প্রকল্পে তার অনুমোদন মিলেছে। কোথাও আবার খাতায়-কলমে দেখানো হয়েছে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সে পথের কোথাও কোনও অস্তিত্বই নেই। এইসব সমস্যা পশ্চিমবঙ্গে প্রায়ই হয়ে থাকে। তার কিছু খবর হয়, কিছু হয় না। কিন্তু প্রশাসনিক কর্তাদের কানে সবই যায়। তাই এই সকল সমস্যা সমাধানের উদ্দেশ্যে এইবার শুরু হল ডিজিটাল পদ্ধতিতে রাস্তার তথ্য সংগ্রহের কাজ। এই কাজ সম্পন্ন হলে জেলায় কতগুলি রাস্তা রয়েছে, রাস্তার দৈর্ঘ্য কত বা এর বিশেষত্বই বা কী- সবকিছু মিলবে একটি পোর্টালে। শুধুমাত্র করতে হবে একটি ক্লিক, তাহলেই কেল্লাফতে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এতদিন কেবলমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে এই তথ্য সংগ্রহ করে রাখা হত। তাও সেই তথ্য থাকত সংশ্লিষ্ট দফতরের কাছে। এবার জেলার সকল রাস্তা ও সেতুর জিও ম্যাপিং করে তথ্য রাখা হবে একটি পোর্টালে। ইতিমধ্যেই রাজ্যের অন্য জেলার সঙ্গে কাজ শুরু হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরেও। এই কাজের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি।

রাস্তা নিয়ে রাস্তা হারানোর সমস্যা বহুদিনের। অনেক সময় দেখা যায় একটি রাস্তা সংস্কারের জন্য দুটি দফতর অর্থ বরাদ্দ করেছে। অথচ কাজ হয়তো হয়ে যাচ্ছে একটি দফতরের টাকাতেই। কিন্তু দুটি দফতর যখন অর্থ বরাদ্দ করল তখন তো অন্য একটি দফতরের টাকা কাজেই লাগল না। বরং ওই টাকায় অন্য রাস্তা তৈরি করা যেত। সে ক্ষেত্রে একই সঙ্গে হয়তো দুটি রাস্তা সংস্কার হত। পরে আবার সেই টাকা রাস্তার জন্য বরাদ্দ করতে অনেক সমস্যা হতে হয়। এমনকি কখনও কখনও দেখা যায় যে রাস্তার সংস্কারে টাকা ব্যয় হয়েছে একথা বলা হল। অথচ রাস্তার কোনও সংস্কারই হয়নি। এই নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় সেই দফতরের আধিকারিকদের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দফতর রাস্তা তৈরি করে। এর মধ্যে পূর্ত দফতর, পশ্চিম অঞ্চল উন্নয়ন দফতর, ডাব্লিউবিএসআরডিএ, জেলা পরিষদ, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর, পঞ্চায়েত সমিতি, এছাড়াও থাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পথশ্রী প্রকল্পের মতো বহু প্রকল্পে রাস্তা তৈরি হয়। একশো দিনের কাজেও অনেক সময় রাস্তা তৈরি হয়। এতদিন সেই সমস্ত রাস্তার তথ্য রাখা হত সংশ্লিষ্ট বিভাগের কাছে। এবার যে দফতরই রাস্তা সংস্কার বা নতুন রাস্তা তৈরি করুক না কেন তার সমস্ত কিছু অক্ষাংশ দ্রাঘিমাংশ, কত কিলোমিটার কত মিটার লম্বা, কত ফুট চওড়া, পাকা না ঢালাই রাস্তা, নাকি মোরাম বিছানো বা কাঁচা, এই রাস্তায় কত যান চলাচল করে এই সমস্ত কিছু বিষয়ক তথ্য জিও ম্যাপিং এর মাধ্যমে রাখা হবে পোর্টালে।

সেই সঙ্গে জানা যাবে জেলায় কোথায় কত সেতু রয়েছে। এই একই পদ্ধতিতে আরও তথ্য সংগ্রহ করা হবে।  সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলায় পথশ্রী প্রকল্পে প্রায় ১২০০ টিরও বেশি রাস্তা সংস্কার হয়েছে। পথশ্রী প্রকল্পে আরও ৬২০ টি রাস্তা সংস্কারের অনুমোদন এসেছে। জেলা বিপর্যয় মোকাবিলা দফতর থেকে রাস্তা সংস্কারের জন্য মিলেছে ৮০ কোটি টাকা। এসব রাস্তা সংক্রান্ত তথ্যও একই পদ্ধতিতে সংগ্রহ করে নেওয়া হচ্ছে।

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও