ফের এক ফ্রেমে শাহরুখ-সলমান-আমির, সৌদি আরবে ‘মিস্টার বিস্টের’ সঙ্গে কি করছেন তিন খান?

একসঙ্গে বলিউডের তিন খান, সৌদি আরবে গিয়ে অসাধ্য করলেন শাহরুখ, সলমান ও আমির খান? এই মূহুর্তে গোটা ইন্টারনেট ভেঙে ফেলেছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে বলিউডের তিন খান, সৌদি আরবে গিয়ে অসাধ্য করলেন শাহরুখ, সলমান ও আমির খান? এই মূহুর্তে গোটা ইন্টারনেট ভেঙে ফেলেছে এই ছবি। এই তিন খানের সমীকরণ নিয়ে বি টাউনে সর্বদা চর্চা চলছেই। তাই এই তিন খানকে একসঙ্গে দেখার জন্যে সবসময় মুখিয়ে থাকেন অনুরাগীরা। তাঁরা একসঙ্গে ছবিতে অভিনয় করুন, সেটাও সবাই চায়। তবে ভক্ত দের সেই অপেক্ষা এবার শেষ হল। তিন খানকে এক সঙ্গে দেখা গেল, কিন্তু কোনও চলচ্চিত্রে নয়। একটি ছবিতে শাহরুখ, সলমান ও আমির খানকে একসঙ্গে দেখা গেল। আর এই ছবিটি এখন গোটা ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। আসলে গতকাল (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াধের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহরুখ, সলমান ও আমির খান তাঁদের সঙ্গে দেখা হয় নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসনের, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘মিস্টার বিস্ট’ নামে খ্যাত, তিনিই তিন খানের সঙ্গে একটি ছবি তোলেন। এবং ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মিস্টার বিস্ট ক্যাপশনে লিখেছেন, “হে ভারত, আমাদের সকলের একসঙ্গে কিছু করা উচিত?” ক্যাপশনটি ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। জল্পনা যে, তিন খান ও মিস্টার বিস্ট একসঙ্গে কোনও প্রকল্পে কাজ করতে চলেছেন। তবে অভিনেতারা এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেননি। ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, ভক্তরা মন্তব্য বিভাগে উপচে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মিস্টার বিস্টের এক পাশে শাহরুখ। আর এক পাশে সলমন ও আমির। ছবিতে সলমন ছাড়া শাহরুখ, আমির ও মিস্টার বিস্টকে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে। সলমনকে দেখা যায় ছাই রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজারে দেখা যাচ্ছে। ছবিটি ভাইরাল হতেই একজন ব্যবহারকারী লিখেছেন, “বিশ্বের সবচেয়ে মূল্যবান ফ্রেম।” আরও একজন ব্যবহারকারী লিখেছেন, “বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী এমআর বিস্টের সঙ্গে বলিউডের তিন মেগাস্টার।” আরেকজন মন্তব্যে লেখা হয়েছে, “যখন কিংবদন্তিরা মিলিত হন, ইতিহাস সোনার অক্ষরে লেখা হয়!”

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। এই সিরিজে তিন খান ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাঁদের এক দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি। শাহরুখ, সলমান এবং আমির তাদের কেরিয়ার প্রায় একই সময়ে শুরু করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা তাদের তারকাখ্যাতি ধরে রেখেছেন। সাম্প্রতিক সময়ে, খানরা একে অপরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যেমন, শাহরুখ খান এবং সলমান খান সম্প্রতি আমির খানের ছেলে জুনাইদের ‘নাদানিয়ান’ র বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন।” টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না”-এর প্রথম পর্বে আমির খান এবং সলমান খান একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। তারাকাজের দিক থেকে, আমির খানকে শেষবার “সিতারে জমিন পার”-এ দেখা গিয়েছিল। সলমান খান এই বছর ঈদে মুক্তিপ্রাপ্ত “সিকান্দার” চলচ্চিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন। শাহরুখ খানকে শেষবার রাজকুমার হিরানির “ডাঙ্কি” ছবিতে দেখা দিয়েছিলেন। পরবর্তীতে তাকে “কিং” ছবিতে দেখা যাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের