‘দলিত’ নাবালিকাকে জোরপূর্বক বিয়ে, তারপর লাগাতার ধর্ষণ, স্বামী-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

খবরটি প্রকাশ্যে আসা মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এলাকায়। তবে নির্যাতিতা তাঁর ধর্ষণকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর, বেঙ্গালুরুর পর এবার মহারাষ্ট্রের পালঘরে। যেখানে একজন ১৩ বছর বয়সী আদিবাসী মেয়েকে জোরপূর্বক বিয়ের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এলাকায়। তবে নির্যাতিতা তাঁর ধর্ষণকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস করেছেন। এবং তিনি তাঁর বর, পরিবার-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একজন কর্মকর্তা জানিয়েছেন, নির্যাতিতা অহল্যা নগরের বাসিন্দা। গত সেপ্টেম্বর মাসে মেয়েটির দাদা অহিল্যা নগরের এক ব্যক্তির সঙ্গে নির্যাতিতার বিয়ে ঠিক করেছিলেন। এরপর তিনি রাজি না হাওয়ায় তাঁকে জোর করে নিয়ে দেওয়া হয়। বিয়ের পরেই ১৩ বছরের নাবালিকাকে বারবার যৌন নির্যাতন করেন তাঁর স্বামী সহ পরিবারের পাঁচ সদস্য। এছাড়া তাঁর স্বামীর বাবা-মা তাঁকে বিয়ের পর থেকেই মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, “আমরা মেয়েটির স্বামী-সহ পাঁচজনের বিরুদ্ধে জোরপূর্বক বিবাহ, পাচার এবং নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছি। এই মামলাটি একাধিক বিচারব্যবস্থার সঙ্গে জড়িত, এবং এই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য আমরা তদন্তের সমন্বয় করছি। ভারতীয় দণ্ডবিধি, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন, বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নৃশংসতা প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে আমরা অপরাধটি নথিভুক্ত করেছি।” এদিকে দেশজুড়ে ধর্ষণের পর ধর্ষণ খবর! নাজেহাল পুলিশ প্রশাসন।

দিন কয়েক আগেই একজন চিকিৎসক পড়ুয়া গণধর্ষণের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গের দুর্গাপুর অঞ্চল। যিনি আদতে উড়িষ্যার বাসিন্দা। তাঁকে ধর্ষণে অভিযুক্ত ৬ জনকেই এখন পুলিশি হেফাজতে। ফুচকা খেতে বাইরে বেরোতেই সে ধর্ষণের শিকার হয়। আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনার পর আবারও চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের খবর রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা পুলিশ প্রশাসনকে। এছাড়া শুক্রবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরুতে একজন ইঞ্জিনিয়ার পড়ুয়ারও ধর্ষণের খবর পাওয়া গিয়েছে।যিনি তাঁর সহপাঠীর দ্বারা বাথরুমে ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর। সুতরাং দেশজুড়ে একের পর এক ধর্ষণের খবর মাথাচাড়া দিয়ে উঠেছে পুলিশ প্রশাসনের। যা মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবাচ্ছে প্রশাসনকে। এই আবহে এবার একটি আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই স্বামী এবং শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে