এবার হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা, অবশেষে খুলল সিকিম যাওয়ার রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ এসে গিয়েছে। ভোরবেলা চোখ মেললে চারদিকে দেখা যাচ্ছে মিঠেকড়া রোদ্দুর। সন্ধ্যার পর হিম হিম ভাব, ভোরের বেলা একটা হালকা চাদর গায়ে দেওয়া জানান দিচ্ছে শীত দাড়িয়ে রয়েছে দোড়ে।  শীত মানেই তো ঘুরতে যাওয়া। বাঙালির কাছে শীতকালে ঘোরার জন্য কম খরচে সবচেয়ে ভাল জায়গা হল সিকিম। সিকিমে কী নেই! পাহাড়, হ্রদ, বরফ, পাইনের সারি- এক কথায় প্রকৃতিপ্রেমীদের কাছে সিকিম অন্যতম পছন্দসই পর্যটন ক্ষেত্র। মাঝে দুর্যোগ হওয়ার কারণে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ ছিল। তার জন্য মানুষ ভিড় জমাচ্ছিলেন শৈলশহর দার্জিলিংয়ে। সেখানে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে ছবি তুলতে এখন ব্যস্ত মানুষ। সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে সে‘সব ছবিতে। এবার আরও ভাল খবর। খুলে গেল শিলিগুড়ি- সিকিম কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে এবার সহজেই পর্যটকরা যেতে পারবেন কমলালেবুর রাজ্যে।

প্রবল বর্ষণের জেরে গত রবিবার এই ১০ নম্বর জাতীয় সড়কে বিশাল বিশাল ধস নামে। যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরের দিন হয় ভারী বৃষ্টিপাত। ফলে রাস্তা পরিষ্কার করার আগেই নামে নতুন করে ধস। এর ফলে শিলিগুড়ি ও সিকিমের সংযোগ ব্যবস্থা একেবারে অচল হয়ে যায়। মেরামতির কাজ শুরু করে প্রশাসন। চার দিন সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

অবশেষে শুক্রবার এই রাস্তা খুলে দেওয়া হল। ইতিমধ্যেই শুরু হয়েছে ছোট বড় নানা গাড়ির যাতায়াত। মালবাহী গাড়ি আপাতত ঘুরে যাচ্ছে কালিম্পং। সিকিমের রাস্তা খুলে যেতেই পাহাড়বাসীর মনেও দেখা দিয়েছে আশার আলো। আসলে এই মুহূর্তে আর দুর্যোগের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের উপর ভরসা রেখেই মানুষ এবার ভিড় জমাচ্ছেন পাহাড়ে। এখন প্রচুর মানুষের ভিড় দার্জিলিংয়ে, সেই সঙ্গে সিকিমিও মানুষের উৎসাহ কম নেই।

ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে পাহাড় । বৃহস্পতিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং ও সিকিমের উদ্দেশ্যে পর্যটকদের আসতে বলেছেন। দুর্যোগের ফলে এই মুহূর্তে পর্যটকের আসা যাওয়া খানিক কমেছে ঠিকই, কিন্তু আবার ধীরে ধীরে বেড়ে যাবে এমনটাই মনে করছে সকলে। বর্তমানে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার দুটি রাস্তা খোলা রয়েছে। একটি হচ্ছে হিলকার্ট রোড, অন্যটি পাঙ্খাবাড়ি।  হিলকার্ট রোড দিয়ে তিন ধারিয়া হয়ে সুকনা থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে অনেক রাস্তা চলাচলের উপযুক্ত হয়ে যাবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই