‘ডিপফেক’ আতঙ্ক, অক্ষয় কুমারের ভুয়ো ‘মহর্ষি বাল্মীকি’র ভিডিও সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

খিলাড়ি কুমারকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে। সঙ্গে আদালত একটি আদেশে, ডিপফেক ছবি এবং ভিডিওগুলির 'বাস্তববাদী' প্রকৃতিকে 'সত্যিই উদ্বেগজনক' বলে বর্ণনা করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির অপব্যবহার, ‘ডিফফেক’ ছবি-ভিডিওর উৎপাতে নাজেহাল তারকারা। সেই কারণে এখন ব্যক্তিগত অধিকার রক্ষায় আদালতে ছুটছেন তারকার। যাতে তাদের নাম, কন্ঠস্বর, পোস্টার ব্যবহারের জন্যে আইনের অনুমতির নিতে হয়। দিন কয়েক আগেই বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে অক্ষয় কুমারকে ঋষি বাল্মীকির বেশ দেখা গিয়ে ছিল। এরপরেই গুঞ্জন ছড়ায় যে, অভিনেতা এবার ঋষি বাল্মীকির বায়োপিকে অভিনয় করতে চলেছেন। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। অভিনেতা নিজেই তা স্পষ্ট করে দিয়েছিলেন। এরপরেই ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্যে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হন অভিনেতা।

গতকাল আদালত অভিনেতার পক্ষেই রায় দিয়েছে। এবং খিলাড়ি কুমারকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে। সঙ্গে আদালত একটি আদেশে, ডিপফেক ছবি এবং ভিডিওগুলির ‘বাস্তববাদী’ প্রকৃতিকে ‘সত্যিই উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে। অভিনেতার ঋষি বাল্মীকি সম্পর্কে সাম্প্রদায়িকভাবে উস্কানিমূলক ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে। হাইকোর্ট উল্লেখ করেছে, “ছবি এবং ভিডিও উভয়ের প্রেক্ষাপটেই, মর্ফিং এতটাই পরিশীলিত এবং প্রচারণামূলক, যে এটি কে বানিয়েছে তা নির্ধারণ করা কার্যত অসম্ভব। তাই আদালত পর্যবেক্ষণ করেছে যে, অভিনেতার ব্যক্তিত্ব এবং নৈতিক অধিকার লঙ্ঘন করার পাশাপাশি, এই জাতীয় ভিডিওগুলি তার পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং সুস্থতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এগুলি সমাজ এবং জনশৃঙ্খলার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। অতএব, এই ধরনের কন্টেন্ট অবিলম্বে পাবলিক ডোমেইন থেকে অপসারণ করা প্রয়োজন, কেবল বাদীর স্বার্থেই নয় বরং বৃহত্তর জনস্বার্থেও। একজন সুপরিচিত অভিনেতা হিসেবে কুমারের নিজের ব্যক্তিত্ব রক্ষার উপর অধিকার রয়েছে। যার মধ্যে রয়েছে তার নাম, পর্দার নাম, ছবি, কণ্ঠস্বর, সুর এবং স্বতন্ত্র অভিনয়। তাই আদালত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই ধরনের সমস্ত কন্টেন্ট অপসারণের নির্দেশ দিচ্ছে এবং ভবিষ্যতে অনুরূপ কোনও কন্টেন্ট পোস্ট করা নিষিদ্ধ করছে।’

এদিকে অক্ষয় কুমার তাঁর ছবি, ভিডিও এবং নামের অননুমোদিত ব্যবহারের জন্য ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এবং আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের