সল্টলেকে হায়াত হোটেলের ট্যাক্সি স্ট্যান্ড থেকে উদ্ধার দুটি অজ্ঞাত ব্যাগ, চাঞ্চল্য

জানা গিয়েছে, গতকাল যে স্থান থেকে রাজস্থানে ব্যবসায়ী খুনীদের গ্রেফতার করা হয়েছিল, ঠিক সেখান থেকেই এই ব্যাগগুলি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। পুলিশের ধারণা ব্যাগগুলি ওই অভিযুক্তদেরই

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনভর খবরের শিরোনামে সল্টলেকের স্টেডিয়াম চত্বর। আজ সকালেই খবর এসেছে যে, গতকাল গভীর রাতে স্টেডিয়ামের রাস্তা এবং কাদাপাড়ার একটি আবাসন থেকে ৩ খুনিকে গ্রেফতার করা হয়েছে। যাঁরা রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে এসেছেন। গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তিনজনের মধ্যে দুজন রাস্তায় ঘোরাঘুরি করছিল এবং একজন একটি ফ্ল্যাটের আবাসনে লুকিয়েছিল। এই খবর ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে স্টেডিয়াম চত্বর জুড়ে। এই আবহে এবার সল্টলেক হায়াত হোটেলের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুই ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

জানা গিয়েছে, গতকাল যে স্থান থেকে রাজস্থানে ব্যবসায়ী খুনীদের গ্রেফতার করা হয়েছিল, ঠিক সেখান থেকেই এই ব্যাগগুলি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। পুলিশের ধারণা ব্যাগগুলি ওই অভিযুক্তদেরই। ব্যাগের মধ্যে কী আছে, তা খতিয়ে দেখছেন পুলিশ। প্রসঙ্গত, রাজস্থানে অপরাধ করে কলকাতায় পালিয়ে এসেছিল গুজরাতের ৪ দুষ্কৃতী৷ বৃহস্পতিবার সেই ৪ দুষ্কৃতীকে ধরতেই অভিযানে নামে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। কিন্তু তাদের মধ্যে ৩ জনকে পাকড়াও করলেও এখনও পলাতক এক দুষ্কৃতী৷ পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে চত্বরের একটি অভিজাত আবাসনে ধরা পড়েছে ৩ দুষ্কৃতী।

তাদের ধরতে পুলিশের ধরপাকড় কে বলিউড সিনেমার একটি টুকরো অ্যাকশন দৃশ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুন করে ৪ দুষ্কৃতী কলকাতায় এসে গা ঢাকা দেন। হয়তো এখান থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৪ দুষ্কৃতী। কিন্তু তাদের পরিকল্পনায় জল ঢেলে পুলিশের জালে ৩ দুষ্কৃতী।এখন তাদের ব্যাগ ঘিরে তদন্ত চলছে। এরপর পুলিশ ফুলবাগান এলাকায় অভিযান চালিয়ে ধরে ফেলে ২ জনকে৷ সেই সময় ১ দুষ্কৃতী ফুলবাগান থেকে সল্টলেকের পথে পালিয়ে পূর্বাচল আবাসনের চত্বরে ঢুকে পড়ে৷ তারপর আবাসনেরই এক ফ্ল্যাটে ঢুকে পড়েন। যেটি ছিল বিদ্যাসাগর কলেজদের অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের৷ সেখান থেকে ৩ নম্বর অভিযুক্ত ধরা পড়ে।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের