অভিষেকের ‘ডিজিটাল সেনা’য় ব্যাপক সাড়া, ২৪ ঘন্টায় ৫০ হাজার আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার ডিজিটাল যোদ্ধা হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকে সাড়া মিলেছে বিস্তর। ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলের নতুন কর্মসূচিতে আবেদন জমা পড়েছে ৫০ হাজারের বেশি। তৃণমূলের নতুন কর্মসূচির নাম হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে নিজেদের মাটিকে শক্ত করতে আসরে নামছে শাসক থেকে বিরোধী সকলেই। ডিজিটাল মাধ্যমকে বেশি করে ব্যবহার করতে চাইছে তৃণমূল। সেই কারণে এটিকে শক্তপোক্ত করতে নতুন কর্মসূচিক ঘোষণা করেছে তৃণমূল। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি ওয়েবসাইট খুলেছে তাঁরা। এখানে যওদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করার কথা বলা হয়েছে। তাঁদের নাম, ফোন নম্বর, ঠিকানা, জেলা ও বিধানসভা কেন্দ্র দিতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই ওয়েবসাইট চালু হয়েছে ২৪ ঘণ্টা। তারমধ্যেই ৫০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এই কর্মসূচির সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যআল মিডিয়ায় একটি ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, লড়াই সর্বত্র হচ্ছে। রাজপথ থেকে ডিজিটাল দুনিয়া বা সংসদ সর্বত্রই লড়াই জারি রয়েছে। ডিজিটালে আক্রমণ ক্রমাগত হয়ে চলেছে। তাই তারজন্য যোদ্ধা প্রয়োজন। সকলকে সেনা বলে অভিহীত করেছেন তিনি। তৃণমূল সূত্রের খবর, প্রতি বুথে ১০ জনকে ‘ডিজিটাল যোদ্ধা’ করার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। অভিষেক নবীন এবং তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ, সে ইঙ্গিত তাঁর কথায় আগেও বহু বার মিলেছে।

সোশ্যাল মিডিয়াকে এবার হাতিয়ার করছে বিজেপি ও তৃণমূল। এই শক্তিশালী মাধ্যমের সাহায্যে মানুষের মনে পৌঁছে যেতে বদ্ধপরিকর সকলেই।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের