এক সপ্তাহে আক্রান্ত ৩০, হুগলিতে ভয় ধরাচ্ছে ‘চিকুনগুনিয়া’

বর্তমানে হুগলির পোলবার জারুরায় চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তাও মাত্র এক সপ্তাহের মধ্যেই। তাতেই রীতিমতো নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ছড়াচ্ছে চিকুনগুনিয়া। বর্তমানে হুগলির পোলবার জারুরায় চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তাও মাত্র এক সপ্তাহের মধ্যেই। তাতেই রীতিমতো নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই জারুরা প্রাথমিক স্কুলে পোলবা গ্রামীণ হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করা হচ্ছে। মাইকিং করে সকলকে সাবধানে থাকতে বলা হচ্ছে। মশার কামড় থেকে এড়িয়ে চলতে বলা হয়েছে। সাধারণত এডিস মশার কামড় থেকেই হয় চিকুনগুনিয়া। এই বিষয়ে সতর্কতা জারি করে পোলবা গ্রামীণ হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, চিকুনগুনিয়ার মূল উপসর্গ জ্বর ও গায়ে ব্যথা।

গত ১০ অক্টোবর জারুরা গ্রামের কয়েকজন জ্বর ও গায়ে ব্যথা নিয়ে আসলো হাসপাতালে। তখনই বিষয়টি নজরে পড়ে স্বাস্থ্য কর্মীদের। এরপর তাঁদের রক্ত পরীক্ষা করা হয়। কিন্তু সেখানে ম্যালেরিয়া ও ডেঙ্গির মতো মশাবাহিত কোনও রোগের সন্ধান মেলেনি। এরপর চিকুনগুনিয়ার পরীক্ষা করলে তাতে রিপোর্ট পজিটিভ আসে। সাধারণত, জ্বর, গা, হাত-পা ব্যথা, শরীরে দুর্বলতা এই রোগের প্রধান উপসর্গ। আর এই রোগ ছোঁয়াচে। অর্থাৎ একজন আক্রান্তের থেকে আরও অনেকে আক্রান্ত হতে পারেন। তাই সরকার অবিলম্বে সতর্কতা অবলম্বন করেছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে। তাই এই মুহূর্তে ওই গ্রামে মাইকিং করে মশারি ব্যবহার করা, মশার কামড় এড়ানো, বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, এলাকা পরিষ্কার রাখার কথা জানানো হচ্ছে। চিকুনগুনিয়া সংক্রমণ থেকে মানুষকে সচেতন থাকার কথা বলা হচ্ছে।

স্বাস্থ্য দফতর থেকে ঘন ঘন শিবির করা হচ্ছে। আজও গ্রামে স্বাস্থ্য শিবির বসেছিল। যেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পোলবা বিডিও জগদীশ বাড়ুই, পোলবা বিএমওএইচ কৌশিক মন্ডল, সুগন্ধা পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ। সেখানে গ্রামবাসীদের মশারি বিতরণ করা হয়েছে। এবং মশার কামড় থেকে সচেতন থাকার কথা বলেছেন এলাকার বিধায়ক। পাশাপাশি চিকুনগুনিয়ায় আক্রান্তরা জানিয়েছেন, এই রোগের প্রথম উপসর্গ ছিল জ্বর, হাত পায়ে ব্যাথা। এরপর থেকে তাদের শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে, বিছানা থেকে উঠতে পারছিলেন না। তবে এখন নেই সংক্রমণ। তবে চিকুনগুনিয়া একবার হলে তার জের চলে অনেক দিন ধরে। সেটাই এখন আতঙ্কের।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের