দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণকাণ্ডে বিজেপিকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার উত্তরবঙ্গ থেকে ফিরে শহরের ৫টি কালীপুজোর উদ্বোধনে পৌঁছন তিনি। কলকাতার ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সব থেকে বড় আনসেফ পার্টি। তাঁদের রাজত্বে নিরাপত্তা নেই।

এদিন তিনি বলেছেন, নির্যাতিতার পরিবার বাংলার সরকারের ওপরে ভরসা রাখছে। কিন্তু বিজেপি বলছে, নির্যাতিতা নাকি বাংলায় সেফ নয়। এত বড় কথা বলে কি করে? যাঁরা এই কথা বলছে তাঁরাই তো নিরাপদ নয়। একটা ঘটনা ঘটেছএ, তারজন্য বিজেপি নেতারা বলছেন, কলকাতা নিরাপদ নয়। এখানেই তাঁর প্রশ্ন, অসম নিরাপদ, উত্তরপ্রদেশ নিরাপদ? মধ্যপ্রদেশ, রাজস্থান নিরাপদ? উত্তরপ্রদেশে মেয়েদের ওপরে ক্রমাগত অত্যাচার হচ্ছে। নির্যাতিতা থানায় অভিযোগ জানাতে গেলে, সেখানেও ধর্ষিত হতে হয়েছে তাঁকে। ডবল ইঞ্জিন সরকারের বন্ধুরা তার উত্তর দিতে পারবেন? কোনও ঘটনা ঘটলে অ্যাকশন নেওয়া হয়। নির্যাতিতার বাবার বাংলার সরকারের ওপর ভরসা আছে। কিন্তু তাঁদের বলা হচ্ছে মেয়েকে নিয়ে চলে যেতে। বাংলা নিরাপদ নয়। যারা বলছে এই কথা, তারাই সব থেকে বড় আনসেফ পার্টি। এরা দেশ, মানুষ, সংবিধান, গণতন্ত্রের সর্বনাশ করেছে। ধর্মের নামে অধর্ম পালন করেছে তারা।

অবস্থা স্থিতিশীল থাকায় নির্যাতিতাকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, অভিযুক্তদের বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের