২ বছর বেতন বকেয়া! সরকারি দফতরের সামনেই আত্মঘাতী কর্ণাটকের এক জলকর্মী

২৭ মাস ধরে বেতন পান নি, উর্ধ্বতন কর্মকর্তারা কাছে মানসিক হয়রানির শিকার হচ্ছিলেন, হতাশাগ্রস্ত হয়ে সরকারি অফিসের সামনেই আত্মহত্যা করলেন কর্ণাটকের একজন জলকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৭ মাস ধরে বেতন পান নি, উর্ধ্বতন কর্মকর্তারা কাছে মানসিক হয়রানির শিকার হচ্ছিলেন, হতাশাগ্রস্ত হয়ে সরকারি অফিসের সামনেই আত্মহত্যা করলেন কর্ণাটকের একজন জলকর্মী। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের চামরাজনগর জেলার একটি পঞ্চায়েত অফিসের সামনে। তিনি সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন যে, গত ২৭ মাস ধরে তিনি বেতন পাননি। যখনই তিনি বকেয়া বেতন পরিশোধের অনুরোধ করতে যেতেন, তাঁকে স্থানীয় কর্মকর্তারা মানসিক হয়রানি করতেন। তাই বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে হল তাঁকে। নিহত সরকারি কর্মীর নাম চিকুসা নায়াকা। সূত্রের খবর, তিনি ২০১৬ সাল থেকে হোঙ্গানুরু গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন। বেতনের অভাবে তিনি নিজের চিকিৎসা করাতে পারছিলেন না।

এমনকি তিনি সুইসাইড নোটে আরও লিখেছেন যে, “অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও কর্মকর্তারা সাড়া দেননি। আমি ২০১৬ সাল থেকে জলকর্মী হিসেবে কাজ করছি। আমি পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা (পিডিও) এবং গ্রাম পঞ্চায়েত সভাপতিকে আমার ২৭ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাকে উপেক্ষা করেছেন। আমি জেলা পঞ্চায়েতের সিইওর সঙ্গেও যোগাযোগ করেছি, কিন্তু কোনকিছুতেই কিছু হয়নি। উল্টে পিডিও, রামে গৌড়া এবং গ্রাম পঞ্চায়েত সভাপতির স্বামী, মোহন কুমার আমাকে ক্রমাগত মানসিক হয়রানি করেছেন। যদি আমি ছুটি চাইতাম, তখন তারা আমাকে বলত, ছুটি নেওয়ার আগে অন্য একজনকে খুঁজে দিতে যেতে। তারা আমাকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসে থাকতে বাধ্য করত। পিডিও এবং মোহন কুমারের হয়রানির কারণে আমি আমার জীবন শেষ করছি।”

তিনি কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ পিডিও, গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং তার স্বামীর বিরুদ্ধে এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে। আত্মহত্যার পর, জেলা পঞ্চায়েতের সিইও অবহেলা এবং পরিষেবা বিধি লঙ্ঘনের অভিযোগে রামে গৌড়াকে বরখাস্ত করেছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তীব্র নিন্দা করে বিজেপি বলেছে যে, “কংগ্রেস সরকারের আত্মহত্যার ভাগ্যে আরও একজন সরকারি কর্মচারী নিহত হয়েছেন। মাত্র দুই দিন আগে, কালাবুর্গিতে একজন গ্রন্থাগারিক বেতন না পাওয়ার কারণে আত্মহত্যা করে মারা গিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, কর্ণাটক সরকারের দেউলিয়াত্বের কারণে আরও একটি জীবন হারাল। সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, মাত্র ৫,০০০ টাকা মাসিক আয়কারী একজন দরিদ্র ব্যক্তিকে দুই বছর ধরে বেতন না দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনার সরকারের কি আদৌ কোন হৃদয় আছে? আদৌ কোন মানবতা আছে?”

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের