ছট পুজোর আগে দুর্দান্ত উপহার, ৪২ লক্ষ খরচে গোশালায় নির্মিত হচ্ছে সুসজ্জিত ঘাট

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ছট পুজো। এই পুজো মূলত সূর্যদেবের পুজো। শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই পরব অনুষ্ঠিত হয়। সাধারণত বিহার , ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু অংশে ছট পুজোর আচার পালিত হয়। সূর্যপুজোর পাশাপাশি ছট পুজোয় ষষ্ঠী দেবীরও পুজো করা হয়।  পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় ষষ্ঠী দেবীর কাছে।

ছট পুজোয় কোনও মূর্তি পুজো করা হয় না। এবার ছট পুজোয় লিলুয়ার বাসিন্দারা পেতে চলেছে এক নতুন পুকুর ঘাট। আসন্ন উৎসব উপলক্ষে গোশালার পুকুর ঘাটকে নতুন রূপ দিচ্ছেন ধর্মেন্দ্র সিং ও তাঁর অনুগামীরা। ঘাট তৈরি করতে খরচ হচ্ছে ৪২ লক্ষ টাকা। প্রতি বছর ছট পুজো উপলক্ষে গোশালার এই পুকুর ঘাটে প্রায় ২৫ হাজার মানুষ আসেন। এই বছরও অন্যথা হবে না। কিন্তু পুকুর থাকলেও ঘাট যথাযথ নাশ থাকায় চিন্তায় পড়েছিলেন এলাকাবাসী। এবার তাঁদের চিন্তামুক্তি ঘটালেন ধর্মেন্দ্র সিং। সূর্যাস্ত এবং সূর্যোদয়- দুই সময়েই মানুষের ভিড় উপচে পড়ে পুকুরে পুজো ও আচার পালনের জন্য।

শুধু যে লিলুয়া থেকেই মানুষ আসে তা নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষজন ঘাটে আসেন ছট পুজো করতে। আর সেই কারণে এ বছর ঘাটটিকে সুন্দর করে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ। প্রায় ৪২ লক্ষ টাকা খরচা করা হচ্ছে ঘাট নির্মাণে। আশা করা হচ্ছে আগেবার থেকে এইবারে ছট পুজোয় চিড় বেশি হবে। অন্তত ৩৫ হাজার মানুষ আসার সম্ভাবনা রয়েছে। এত মানুষ আসবেন, তাঁদের সুরক্ষা তো জরুরি। তাই ভক্তদের সুরক্ষা ও নানাবিধ সুবিধার ব্যবস্থা রাখার চেষ্টা করা হচ্ছে গোশালার তরফ থেকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের