রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

এবার উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে শ্লীলতা হানির খবর সামনে এল। ঘটনাটি এলাকার সিসিটিভি তে ধরা পড়েছে। যদিও ঘটনাটি ১৫ অক্টোবর বিকেল ৪টের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ধর্ষণের পর ধর্ষণের খবর, যেন নারী হওয়াই এখন পাপ। পুরুষ শাসিত হিংস্র সমাজে নারীরা প্রতিনিয়ত পদদলিত। জায়গায় জায়গায় পুরুষদের লালসার শিকার হচ্ছে নারী জাতি। তাই তো দেশজুড়ে ধর্ষণের পর ধর্ষণের নির্মম ঘটনা। এবার উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে শ্লীলতা হানির খবর সামনে এল। ঘটনাটি এলাকার সিসিটিভি তে ধরা পড়েছে। যদিও ঘটনাটি ১৫ অক্টোবর বিকেল ৪টের ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, একজন তরুণী সেই সময় একটি নির্জন গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তখনই একজন পুরুষ মহিলার ঘাড় ধরে। এরপর তিনি তরুণীকে জোরপূর্বক চুম্বন করেন। এরপর সে যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে পালিয়ে যান। পুরো ঘটনাটি সিসিটিভির ক্যামেরায় ফুটে উঠেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সিসিটিভিতে মহিলার শারীরিক ভাষা দেখে বোঝা গিয়েছে যে, তিনি এই ঘটনায় হতবাক। তিনি কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত তাঁকে চুম্বন করে পালিয়ে যান। এরপরেই ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে, নাজিবাবাদ থানায় সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে শনাক্ত করেছে এবং বর্তমানে অভিযুক্তকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়ায় উত্তর প্রদেশ কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছে, “বিজনরে, এক দুর্বৃত্ত রাস্তার ধারে এক তরুণীকে যৌন নির্যাতন করেছে। আইনের ভয় নেই, সরকারের ভয় নেই, এটি বাবাজির তথাকথিত ‘রাম রাজ্য’, লজ্জাজনক!”

 

বিজনরে পুলিশও এই ভিডিওটির প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, “ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে নাজিবাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে গত সোমবার বিজনরে আরও একটি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। যেখানে একটি বোরকা পরা মেয়ে এবং তাঁর ভিন্ন ধর্মের পুরুষ বন্ধুকে হয়রানি করতে দেখা গিয়েছিল একদল পুরুষকে। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায়, মেয়েটি এবং তার বন্ধুর সঙ্গে টিউশন থেকে ফিরছিলেন। তখনই অভিযুক্ত পুরুষের দলটি মেয়েটিকে হয়রানি করেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে