আজ ভূত চতুর্দশী, শাস্ত্র মতে বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভূত চতুর্দশী। আজ সন্ধ্যাবেলা প্রতিটি বাড়িতে জ্বলে উঠবে ১৪ প্রদীপ। শাস্ত্র ও হিন্দু বিশ্বাস অনুযায়ী ১৪ টি প্রদীপ মূলত চৌদ্দ পুরুষকে পথ দেখানো এবং অশুভ শক্তির বিনাশের জন্য জ্বালানো হয়। এই প্রদীপগুলি বাড়ির কিছু গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা নিয়ম। আর জানা যাক কোথায় কোথায় সন্ধ্যাবেলা দেবেন প্রদীপ। 

১৪ প্রদীপের মধ্যে একটি প্রদীপ অবশ্যই দিন ঠাকুরের সামনে। এতে দেব দেবীর আশীর্বাদ এবং শুভ শক্তি আপনার গৃহের প্রতি আকর্ষিত হবে।

প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে। তাই তুলসী মঞ্চের কাছে অবশ্যই একটি প্রদীপ দিন ভূত চতুর্দশীর রাতে। তুলসী দেবী হলেন লক্ষ্মীর প্রতীক। তাঁর সামনে প্রদীপ দানে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি।

মা লক্ষ্মী ঘরের মূল প্রবেশ পথ দিয়ে গৃহে প্রবেশ করেন। তাই বাড়ির মূল দরজার পাশে অবশ্যই দুটি প্রদীপ রাখুন। এই প্রদীপগুলি যেমন শুভ শক্তিকে ঘরে ডেকে আনবে তেমনি অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেবে। পাশাপাশি পূর্বপুরুষরা তো এই দিন নিজ গৃহে ফিরে আসেন, তাই তাঁদেরও পথ দেখাবে এই প্রদীপের শিক্ষা। অনেকেই আবার  প্রদীপের মধ্যে একটি করে লবঙ্গ দেন। শাস্ত্র অনুযায়ী এটি করা খুব ভাল।

জলের কল বা জলের পাত্রের কাছে সেখানে একটি প্রদীপ অবশ্যই দিন ভূত চতুর্দশীতে। 

রান্নাঘর হল অন্নপূর্ণার স্থান । তাই রান্নাঘরে বা যদি আপনি মাটির উনুনে রান্না করে থাকেন তাহলে তার পাশে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এতে দেবী অন্নপূর্ণা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনার গৃহে কোনদিন অন্নের অভাব হবে না।

বাড়ির সবচেয়ে উঁচু স্থান হল ছাদ। তাই ছাদে সবসময় ১৪ প্রদীপের মধ্যে একটি দেওয়া উচিত। অনেক সময় কিছু বাড়িতে ছাদে ওঠার সিঁড়ি থাকে না। তাই যদি ছাদে না পারেন তাহলে নিদেনপক্ষে বারান্দায় দিন এই প্রদীপ। এটি দূর থেকে পূর্ব পুরুষদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

ঘরে দক্ষিণ দিক হল যমরাজের দিক। এইদিক মৃত্যুর দিক। তাই ভূত চতুর্দশীর রাতে যদি এখানে একটি প্রদীপ দেন তাহলে অকাল মৃত্যু আপনার পরিবারকে স্পর্শ করবে না। যাবতীয় অমঙ্গল আপনার পরিবারের থেকে দূরে থাকবে। দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য অবশ্যই দক্ষিণ দিকে যমের উদ্দেশ্যে একটি প্রদীপ দিন।

ধন সম্পদ বা  শস্য ভাণ্ডার যেখানে থাকে সেখানে প্রদীপ দিতে পারেন। গ্রামের দিকে ধানের গোলার সামনে প্রদীপ দেওয়া হয়। শহরাঞ্চলে রান্নাঘরে যেখানে চাল ডাল রাখেন তার সামনে নিরাপদ স্থানে প্রদীপ জ্বালুন। 

বাকি যে কটি প্রদীপ থাকল তা দিয়ে দিন ঘরের চারকোণে। উঠোনের চতুর্কোণেও দিতে পারেন। ঘর বা উঠোনের কোন অংশ যেন অন্ধকার না থাকে। যে অংশ অন্ধকার থাকে সেখানে নেতিবাচক শক্তির বাস হয়। তাই ঘরের সকল অংশে প্রদীপ দিলে তার আলো সমস্ত নেতিবাচক শক্তিকে দূরীভূত করে।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের