সবংয়ে ভয়াবহ দুর্ঘটনা,মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলতে শুরু করে মালবোঝাই ডাম্পার

Share:

নিজস্ব প্রতিনিধি,সবং: কালীপুজোর আগের দিন ভয়াবহ দুর্ঘটনা সবংয়ে। মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলতে শুরু করল মালবোঝাই ডাম্পার। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করলো গোটা গাড়ি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিশ বাহিনী। রবিবার ভোর প্রায় ৪:৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা বাসস্ট্যান্ড(Nila Bus Stand) সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাত্রি থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার(Dumper) নীলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। পটাশপুরের দিক থেকে তেমাথানি গামী একটি ১৮ চাকার “টোন চিপস” বোঝাই ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারের সামনে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার তীব্রতায় আগুন ধরে যায় ১৮ চাকার ডাম্পারে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় খড়ের গাদায়। দাউদাউ আগুনে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যায় কালো ধোঁয়ার মেঘ। আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল।

রাজ্য সড়কে(State High Way) তৈরি হয় তীব্র যানজট। পরে সবং থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের দাবি, প্রতিটি দুর্ঘটনায় ঘটছে রাতে এবং বেপরোয়া গতির কারণে। রাতে যদি ট্রাফিক পুলিশ এই রাজ্য সড়ক পর্যন্ত ডিউটিতে থাকে। তাতে বেপরোয়া চালকেরা খানিকটা সতর্ক হবে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ডাম্পার গুলির বৈধতা,গতি, ও ড্রাইভারদের অবস্থান নিয়েও চলছে খতিয়ে দেখার কাজ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং