মুম্বই থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেসে লাগামছাড়া ভিড়, ট্রেন থেকে পড়ে মৃত্যু ৩ যাত্রীর

তবে কেন এই ট্রেনে ভিড় হয়েছিল জানা যায়নি? যাত্রীরা কোন ও উৎসব যোগ দিতে নাকি আসন্ন বিহার নির্বাচনে ভোট দিতে যাচ্ছিলেন তা স্পষ্ট নয়, তদন্ত চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দূরপাল্লার ট্রেনে হুড়োহুড়িতে প্রাণ গেল যাত্রীদের। যা মনে করিয়ে দিল, চলতি বছরের মহাকুম্ভের সময়ে দিল্লি স্টেশনের পদদলিত হওয়ার ঘটনা। যেখানে ট্রেনে ওঠার জন্যে ব্যাপক হুড়োহুড়ি তে প্রাণ গিয়েছিল অসংখ্য মানুষের। এছাড়া মাস কয়েক আগেই মুম্বইয়ের লোকাল ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন থেকে রেললাইনে পড়ে মারা যায় অসংখ্য যাত্রী। এই ঘটনাটি দেশের রেলওয়ে ব্যবস্থা কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। এর রেশ কাটতে না কাটতে এবার মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহার যাওয়ার পথে কর্মভূমি এক্সপ্রেসে একটি বড় দুর্ঘটনা ঘটল। অত্যন্ত ভিড়ের চাপে নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে অল্প দূরে তিন যাত্রী ট্রেন থেকে রেললাইনে পড়ে যান।

ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, এবং একজন গুরুতর আহত হন। তবে কেন এই ট্রেনে ভিড় হয়েছিল জানা যায়নি? যাত্রীরা কোন ও উৎসব যোগ দিতে নাকি আসন্ন বিহার নির্বাচনে ভোট দিতে যাচ্ছিলেন তা স্পষ্ট নয়, তদন্ত চলছে। এই ঘটনার খবর পেয়ে নাসিক রোড পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের মতে, ভূসাবলগামী ট্র্যাকের ১৯০/১ এবং ১৯০/৩ কিলোমিটারের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দুই ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

তৃতীয় যাত্রীটিকে গুরুতর অবস্থায় জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিন যাত্রীর এখনও পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী ওঠার ভিড়ের কারণেই যাত্রীরা ট্রেন থেকে পড়ে গিয়েছেন। দীপাবলির মরশুমে উত্তর ভারতের সমস্ত এক্সপ্রেস এবং ট্রেনগুলিতে অত্যন্ত ভিড় থাকে। কর্মকর্তাদের মতে, এই ট্রেনে ভিড় হওয়ার কারণ কি এখনও স্পষ্ট নয়। যাত্রীরা উৎসব উদযাপন করতে নাকি বিহার নির্বাচনে ভোট দিতে তাদের গ্রামে যাচ্ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যাত্রীরা সাধারণ বগিতে ভ্রমণ করছিলেন। তাদের লাগেজ উদ্ধার করা হয়েছে এবং তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের