মাঝ সমুদ্রে বিকল ট্রলার, বাংলাদেশে পৌঁছে আটক ১৪ ভারতীয় মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কালীপুজো। চারদিক আলোর রোশনাইয়ে মেতে উঠবে মানুষ। কিন্তু দীপাবলীর আনন্দকে যেন পুরোদমে উপভোগ করতে পারছে না ১৪টি মৎস্যজীবীর পরিবার। সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজ ১৪ জন মৎস্যজীবী। এখন অকূল পাথারে পড়েছে তাঁদের পরিবার। জানা গিয়েছে, ট্রলারটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমার কাছে পৌঁছায়। তারপরে বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে। কিভাবে যে ঘরের মানুষগুলোকে আবার ঘরে ফিরিয়ে আনা হবে তা ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে মৎস্যজীবীরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলী শাঙ্কিজাহান গ্রামের বাসিন্দা। ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা‘ নামে একটি ট্রলারে করে সমুদ্রের মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। ১৮ অক্টোবর গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন আচমকা বিকল হয়ে যায়। ঢেউয়ের ধাক্কা খেয়ে ট্রলার সহ ১৪ জন মৎস্যজীবী পৌঁছায় বাংলাদেশের জলসীমায়। সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই তাঁদের আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড ও সেনা।

১৪ জন মৎস্যজীবীর পরিবারের সদস্যদের দাবি নিশ্চয়ই তাদের বাংলাদেশে আটক করা হয়েছে। কিভাবে এখন আবার সকলকে দেশে ফিরিয়ে আনা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার। এদিকে পরিবারের প্রধান উপার্জনকারী এই ১৪ মৎস্যজীবী। যাদের রোজগারে পেটের ভাত জোটে তাঁরাই যদি নিখোঁজ থাকেন তাহলে সংসার কিভাবে চলবে তা ভেবে পাচ্ছেন না কেউ।

এসপি শুভযাত্রা ট্রলারের মালিক বলেন আমরা এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি । দ্রুত ১৪ জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক প্রশাসন। ইতিমধ্যেই স্থানীয় বিডিওর কাছে আবেদন জানানোর চিন্তাভাবনা করেছেন পরিবারের সদস্যরা। রবিবার সরকারি ছুটির দিন। তাই বিডিও অফিস বন্ধ। সোমবার সকাল হতেই সকলে মিলে বিডিওর কাছে যাবেন বলে জানা গিয়েছে। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই