Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পূর্বপুরুষের লিখে যাওয়া মন্ত্রে পূজিত হন চট্টোপাধ্যায় বাড়ির কালী

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলাকে কালীক্ষেত্রবলা হয়। এই জেলার সদর শহর তমলুকে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। পুরাণে বর্ণিত ৫১ সতীপীঠের একপীঠ রয়েছে এখানে। এছাড়াও জেলার প্রতিটি কোণায় রয়েছে অজস্র প্রাচীন কালী মন্দির। যেসব মন্দিরের ইতিহাস ও পুজো শুরু হওয়ার কাহিনী যেমন চমকপ্রদ, তেমনি পুজোর রীতিনীতিও অভিনব। সেরকমই একটি কালী মন্দির হল তমলুকের পিপুলবেরিয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী মন্দির।

প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে তমলুকের পিপুলবেড়িয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী। এই কালীপুজোর প্রধান রীতি রীতি হলো নিজেদের পূর্বপুরুষের লিখে যাওয়া মন্ত্রে পূজিত হন দেবী। পুজোর কারণে বলি প্রথা আজও বর্তমান। পুজো হয় ষোড়শী উপাচার মেনে। অমাবস্যার রাতে মাকে অলঙ্কারে সাজিয়ে শুরু হয় পুজো। সূর্য ওঠার আগেই পুজো সমাপন হয় প্রাচীন রীতি মেনে, দেবীর বিসর্জনও হয়ে যায়।

পুজোর রাতে কুড়ি সের চালের ভোগ না দিলে পুজো সম্পন্ন হয় না। ভোগ রান্নার জন্য ব্যবহৃত হয় কালী পুকুরের জল। ভট্টাচার্য পরিবারের এই পুজোর অপর একটি বৈশিষ্ট্য হল, মায়ের পুজোর ঘটে থাকে পঞ্চপল্লব। ঘটে থাকে আম পাতা, সঙ্গে দেবীর অষ্টধাতুর মূর্তি। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আগে কালীপুকুরে বাসন ভেসে উঠতো পুজোর আগের দিন রাতে। বলির খড়্গ ভেসে চলে যেতো। বলির আগেই আবার ফিরে আসত।

এক পুজোয় খুঁত থাকায় ভেসে চলে যায় সেই খড়্গ,আর ফেরেনি। সেই পুজোতেই নাকি বাসনও আর ভেসে ওঠেনি। তারপর নিজেরাই বাড়িতে খড়্গ বানিয়ে নেন। মায়ের অলৌকিক গল্প এখানে মুখে মুখে ফেরে। একবার পুজোয় ব্যয়ভার বহন করতে সক্ষম না হওয়ায় পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেন ভট্টাচার্য পরিবার। কিন্তু সেই রাতেই দেবী স্বপ্নাদেশ দেন এবং পুজোও হয়। আয়োজনে কোথাও এতটুকু ত্রুটি থাকেনি। তারপর আর কখনও পুজো বন্ধের কথা ভাবা হয়নি। দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে প্রতিদিন পুজো হয়। তমলুকের ভট্টাচার্য পরিবারের এই প্রাচীন কালী পুজো প্রতি বছর প্রাচীন রীতিনীতি ও নিয়ম নিষ্ঠা মেনে হয়। পুজো দেখতে সমাগম হয় বহু সংখ্যক ভক্তের।

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের