এনজিওকে মাধ্যম করে ভোটের আগে বাংলায় টাকা ঢোকানোর নেটওয়ার্ক সক্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। যেকোনও নির্বাচনের আগে ভিন রাজ্য থেকে কালো টাকা ঢোকানোর ঘটনা নতুন নয়। বাংলায় বিধানসভা নির্বাচনের বাকি এখনও কয়েকমাস। তার আগেই শুরু হয়েছে চক্রান্তের জাল বোনা। অশান্তি ছড়াতে ভিন রাজ্য থেকে এনজিও-র নামে বিপুল টাকা ঢোকানোর চেষ্টা চলছে বাংলায়।

বাংলার এনজিও-গুলোকে টার্গেট করা হয়েছে।অভিযোগ, তাঁদের মাধ্যমেই হাওয়ালার টাকা বাংলায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো থেকে হাওয়ালার মাধ্যমে টাকা ঢোকানোর নেটওয়ার্ক সক্রিয় হয়েছে। জানা গিয়েছে, একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাকে কোটি কোটি টাকা দেওয়ার কথআ বলা হয়েছে। শুধু তাই নয়, অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলে সংস্থার মালিকদের মোটা অঙ্কের কমিশন দেওয়ার কথাও বলা হয়েছে। তবে অনেকেই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভোট কিনতে এই টাকা ঢোকানোর পরিকল্পনা বলে অভিযোগ। ভোট কিনেত বিপুল ফান্ডিংয়ের প্রয়োজন। কিন্তু সোজাপথে সেই ফান্ডিং সম্ভব নয়। তাই ঘুরপথে ফান্ডিং করার কাজ চলছে। এতেই দুশ্চিন্তা বেড়েছে পুলিশ প্রশাসনের।

সূত্রের খবর, রাজ্যে প্রায় ২৯ হাজার ৯৩২টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। কিছু এনজিও-র কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকটি এনজিওকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কয়েকটি এনজিও প্রশাসনের নজরে রয়েছে। জানা গিয়েছে, এনজিও-র কর্মীদের সঙ্গে যোগাযওগ করছে হাওয়ালার কর্মীরা। প্রথমে টাকার প্রস্তাব দেওয়া হয়। অ্যাকাউন্ট ট্রান্সফার করে কয়েক কোটি টাকা দেওয়া হবে বলে জানানো হয়। যে টাকা পাঠানো হবে তারমধ্যে কিছু টাকা অ্যাকাউন্ট হোল্ডারকে দিয়ে বাকি টাকা অন্য অ্যাকাউন্টে দিতে হবে। সন্দেহ হওয়ায় অনেকেই এই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন।

সূত্রের খবর নগদে টাকা আনা নেওয়া করলে নাকাচেকিংয়ে ধরা পড়ার সম্ভাবনা প্রবল। ভোটের আগে তাই সংস্থআর অ্যাকাউন্টকে ব্যবহার করতে চাওয়া হচ্ছে। সংস্থআকে কমিশন দিয়ে বাকি টাকা বের করে নিতে পারবে। এতে কোনও রিস্ক থাকে না। অভিযোগ, ভোটের কাজে এই টাকা ব্যবহার করতে চাইছে বিজেপি।এই বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে