বলিউডে নক্ষত্র পতন, চলে গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা আসরানি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আলোর উ‍ৎসব দীপাবলির আগেই অন্ধকার নেমে এল বলিউডের আকাশে। সোমবার (২০ অক্টোবর) শক্তির আরাধনায় যখন মাতোয়ারা গোটা দেশ, ঠিক তখনই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় হিন্দি কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানি। সিনেমাপ্রেমীদের কাছে যিনি আসরানি হিসাবেই সমধিক পরিচিত। এদিন বিকেল চারটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থাতেই চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। অশীতিপর অভিনেতার প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪১ সালে রাজস্থানের জয়পুরে এক মধ্যবিত্ত সিন্ধি-হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আসরানি। তাঁর বাবা ছিলেন কার্পেট ব্যবসায়ী। জয়পুরের সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পরে জয়পুর কলেজ থেকে স্নাতক হন। অঙ্কে দুর্বল থাকায় পারিবারিক ব্যবসায় যোগ দিতে কোনও আগ্রহ দেখাননি। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জয়পুরের অল ইন্ডিয়া রেডিও-তে ভয়েস ওভার আর্টিস্ট বা নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে কাজও করেছেন। ১৯৬৬ সালে ‘হাম কাঁহা যা রাহে’ নামে একটি ছবিতে কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবিতে কুন্দনের ভূমিকায় আভিনয় করে সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ান। দীর্ঘ ছয় দশক ধরে চারশোর বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি।

‘বাওর্চি’, ‘চুপকে চুপকে’ এবং ‘শোলে’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। বিশেষ করে ‘শোলে’ ছবিতে তাঁর বিখ্যাত সংলাপ ‘ইংরেজ জমানা কা জেলর’ সুপার-ডুপারহিট হয়েছিল। অভিনয়ের পাশাপাশি ছবিও পরিচালনা করেছিলেন আসরানি। মাঝে সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ রটে গিয়েছিল। যদিও পরিবারের তরফ থেকে ওই মৃত্যু সংবাদকে গুজব বলে জানানো হয়েছিল। তবে এদিন আসরানির ভাইপো অশোক বর্ষীয়ান অভিনেতার প্রয়াণ সংবাদ জানিয়েছেন। সাংবাদিকদের তিনি জানান, ‘শারীরিক আসুস্থতা নিয়ে পাঁচদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসরানি। অবস্থার ক্রমশই অবনতি ঘটেছিল। এদিন বিকেল চারটে নাগাদ সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অশীতিপর অভিনেতা।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে