সমাপ্ত এক যুগের, আসরানির প্রয়াণে স্তব্ধ বলিউড, ২০২৬-এ মুক্তি পাবে তাঁর শেষ দুই ছবি

তিন দশক ধরে ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। মুলত তিনি কৌতুক অভিনেতা ছিলেন। নিপুণ দক্ষতার মাধ্যমে বছরের পর বছর ধরে তিনি দর্শকদের হাসিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া! দিন কয়েক আগেই অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুর খবর সামনে এসেছিল। মহাভারতের ‘কর্ণের’ মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তার মধ্যেই দীপাবলির দিন জোর ধাক্কা খেল বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি। প্রায় তিন দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। তাঁর মৃত্যুতে ফের শোকে নামল বলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিন দশক ধরে ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। মুলত তিনি কৌতুক অভিনেতা ছিলেন। নিপুণ দক্ষতার মাধ্যমে বছরের পর বছর ধরে তিনি দর্শকদের হাসিয়েছেন। তবে এখনও তাঁকে পর্দায় দেখা যাবে। হ্যাঁ, ২০২৬ সালে মুক্তি পাবে তাঁর দুটি বড় ছবি, ভূত বাংলা এবং হাইওয়ান। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন আসরানি। তাই তাঁর মৃত্যুতে চোখে জল খিলাড়ি কুমারের।

অক্ষয় বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “আসরানিজির মৃত্যুতে নির্বাক। মাত্র এক সপ্তাহ আগে ‘হাইওয়ান’ ছবির শুটিংয়ের সময় আমরা উষ্ণ আলিঙ্গন ভাগাভাগি করেছিলাম। খুব প্রিয় একজন মানুষ তিনি। তাঁর কমিক টাইমিং ছিল দুর্দান্ত। আমার সব কাল্ট ছবি ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’ থেকে ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’ এবং এখন আমাদের অপ্রকাশিত ‘ভূত বাংলা’ এবং ‘হাইওয়ান’-ছবিতে তিনি অভিনয় করেছেন। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর মৃত্যু আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। ঈশ্বর আপনার মঙ্গল করুন আসরানি স্যার, আমাদের হাসির লক্ষ লক্ষ কারণ দেওয়ার জন্য। ওম শান্তি।” ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ এবং ‘দে দানা দান’ সবই প্রিয়দর্শন পরিচালিত ছবি, এমনকী ‘ভূত বাংলা’ এবং ‘হাইওয়ান’ও পরিচালনা করেছেন তিনি। তাই ‘ভূত বাংলো’ এবং ‘হাইওয়ান’ ছবিতে আসরানিকে দেখার জন্য সবাই অপেক্ষায়।

‘ভূত বাংলো’ ২ এপ্রিল, ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে শেষোক্তটির মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আসরানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি টুইটে লিখেছেন, “শ্রী গোবর্ধন আসরানি জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন প্রতিভাবান বিনোদনকারী এবং সত্যিকার অর্থেই বহুমুখী শিল্পী, তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন। বিশেষ করে, তিনি তাঁর অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে অসংখ্য জীবনে আনন্দ এবং হাসি জুগিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান সর্বদা লালিত থাকবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।” আসরানি রাজেশ খান্না, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর সঙ্গেও বহু ছবিতে অভিনয় করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের