‘আলোর নীচে অন্ধকার’, অযোধ্যায় নিভে যাওয়া প্রদীপের তেল সংগ্রহের ভিডিও শেয়ার করে কটাক্ষ অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলিতে সরযূ নদীর তীরে ২৬ লক্ষের বেশি প্রদীপ জ্বেলে নয়া বিশ্ব রেকর্ড করেছেন যোগী আদিত্যনাথ। কথায় বলে প্রদীপের আলোর নীচেই থাকে অন্ধকার। অযোধ্যার দ্বীপ উৎসব নিয়ে যখন মাতামাতি হচ্ছে সেই মুহূর্তে রাজ্যের অন্ধকার দ্বীপের কথা তুলে ধরলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে অযোধ্যায় দীপাবলি উদযাপনের পর মানুষ প্রদীপ থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করছে। এই বিষয়কে তুলে ধরেই বিজেপি শাসিত সরকারকে খোঁচা দিয়েছেন সপা প্রধান।

রবিবার (১৯ অক্টোবর) দীপোৎসব চলাকালীন তোলা এই ভিডিওতে দেখা গিয়েছে সরযূ নদীর ধারে স্থানীয়রা নিভে যাওয়া প্রদীপ থেকে তেল সংগ্রহ করছে। এই ছবি শহরের মহা উৎসবের পিছনের অর্থনৈতিক বাস্তবতাকে তুলে ধরেছে বলেই দাবি করেছেন অখিলেশ যাদব। ভিডিও শেয়ার করে ক্যাপশন সপা প্রধান লিখেছেন, “সত্যি কথা হল এই দৃশ্যগুলি। মানুষ প্রদর্শনী দেখে চলে গিয়েছে তা নয়। আলোর পরে এই অন্ধকার ভালো নয়।” অখিলেশের এই ভিডিও নিয়েই রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। অনেকেই বলছেন, অযোধ্যার মানুষ ৫৬টি ঘাটে ২৬,১৭,২১৫টি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়লেও এর পিছনে রয়েছে গাঢ় অন্ধকার।

অখিলেশের এই পোস্ট ঘিরে রীতিমত রাজনৈতিক মহলে শাসক-বিরোধীদের মধ্যে ঝড় উঠেছে। হচ্ছে ব্যাপক সমালোচনাও। অনেকে সপা প্রধানের পোস্টকে “একটি ধর্মীয় উদযাপনকে রাজনীতিকরণের চেষ্টা” করার অভিযোগ এনেছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জনসাধারণকে দীপাবলির শুভেচ্ছা না জানানোর জন্য তাঁর সমালোচনা করেছেন এবং সরকারি ব্যয় সম্পর্কে তাঁর মন্তব্যে ভণ্ডামির অভিযোগ তুলেছেন। তবে এই ধরনের দৃশ্য এটাই প্রথম নয়। ২০২১ সালে অযোধ্যায় দীপাবলি উদযাপনের সময়, একটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায় যে, উৎসব উদযাপন শেষে হাজার হাজার লিটার তেল দিয়ে জ্বালানো প্রদীপ থেকে শিশুরা সরিষার তেল সংগ্রহ করছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে