আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরকারি হাসপাতালে হোমগার্ডের হাতে আক্রান্ত তরুণী চিকিৎসক, দেওয়া হল ধর্ষণ-খুনের হুমকি

নিজস্ব প্রতিনিধি: উলুবেড়িয়ার সরকারি হাসপাতালে আক্রান্ত তরুণী চিকিৎসক। এক হোমগার্ডের বিরুদ্ধে উঠেছে তরুণী চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ। ঘটনার পর  উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তিনি দাবি করেছেন তাঁকে যখন শারীরিক নিগ্রহ করা হচ্ছিল সেই সময় আশেপাশে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । ইতিমধ্যেই হোমগার্ডসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে । ওই হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার ও ‘পার্টি’র নেতা পরিচয় দিয়ে তরুণীর উপর চড়াও হয়েছিল বলে অভিযোগ। দেওয়া হয় ধর্ষণ ও খুনের হুমকি। উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

হোম গার্ডের নাম শেখ বাবুলাল। তরুণী চিকিৎসক জানিয়েছেন তিনি রেস্টরুমে বিশ্রাম করছিলেন। সেই সময় ওই বছর পঁয়ত্রিশের হোমগার্ড রেস্টরুমে আসে। তার সঙ্গে ছিল আরও ১০-১২ জন। অভিযোগ, এরপর ওই তরুণী চিকিৎসককে শারীরিক নিগ্রহ করা হয়। প্রথমে তাঁকে টেনে হিঁড়ে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। দেওয়া হয় অকথ্য ভাষায় গালি গালাজ। তরুণীকে ঘুষি মারা হয়, হাত মচকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়। হাসপাতালে নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন ওই জুনিয়র ডাক্তারের। ওই জুনিয়র চিকিৎসক অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছে। তিনি জানিয়েছেন ওয়ার্ডে থাকা অন্যান্য নার্স, আয়ারা ছুটে না এলে তিনি হয়তো আরও বেশি নিগৃহিত হতেন।

এও জানা গিয়েছে,  সোমবার সন্ধ্য়ায় শেখ বাবুলাল নামে ট্র্যাফিক গার্ডের এক অস্থায়ী হোম গার্ড নিজের গর্ভবতী ভাইঝিকে নিয়ে এসেছিল  উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। ভাইঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাবুলালের দাবি আশঙ্কাজনক অবস্থায় ভাইঝিকে প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও চিকিৎসকেরা কেউ দেখতে আসেনি। সেই সময় ওই মহিলা চিকিৎসককে বাবুলাল ও তার সঙ্গে থাকা লোকেরা অনুরোধ করে মহিলাকে দেখে যেতে। এর থেকেই এক কথা দুকথা, তারপরেই হামলা চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।

তরুণী চিকিৎসক আবার দাবি করেছেন, ” ওই রোগী ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে আমি গিয়েছিলাম। যন্ত্রণায় কাতড়াচ্ছিলেন তিনি। এতটাই কষ্ট পাচ্ছিলেন যে নিজের অজান্তেই আমাকে লাথি মারে। তারপরও আমি চিকিৎসা করি। সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে, ৬টায় ভিজিটিং আওয়ার শেষ হয়ে যায়। তারপর আবার সিনিয়র কোনও চিকিৎসক আসেন চেক আপ করতে। রোগীর পরিবারকেও আমি সেই কথাই জানিয়েছিলাম। কিন্তু তারপরেই উত্তেজনা বাড়ে।’  হোমগার্ড শেখ বাবুলালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ