চন্দ্রকোণায় তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোণা: তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া চন্দ্রকোণায়। আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪ জন। ঘটনাটি ঘটে চন্দ্রকোনার (Chandrakona)১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। খবর পেয়ে আহতদের পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে, ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করে।পরে অবশ্য দুইজনকে স্থানান্তরিত করা হয় ঘাটালে । এলাকার তৃণমূল কর্মী সুরজ আলি গায়েন, হাসেন মুলা, তাদের অভিযোগ রাতের বেলায় তাদের একা পেয়ে এলাকার তৃণমূল কর্মী সৌদুল লোকজন নিয়ে তাদের উপর হঠাৎ আক্রমন করে।

সৌদুল অঞ্চল তৃণমূল সভাপতি মফুর সরকারের লোক বলে অভিযোগ। এমনকি অঞ্চল সভাপতি মফু সরকারের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের। পাল্টা সৌদুলের (Saidul) পরিবারের দাবি, সুরজের (Suraj)নেতৃত্বেই তাদের মারধর করা হয়। অঞ্চল তৃণমূল সভাপতি মুফু সরকারের দাবি, ওরা বোমা নিয়ে এলাকায় আতঙ্কে সৃষ্টি করেছিল । তাই এলাকার মানুষ ওদের মারধর করেছে। ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে গিয়ে পৌঁছায় পুলিশ। আহতদের দেখতে রাতেই হাসপাতালে আসেন ব্লক তৃণমূলের সভাপতি সূর্যকান্ত দোলই (Surya Kanta Dalui)। তবে ব্লক সভাপতির সাফ কথা কোন দুষ্কৃতির দলে জায়গা নেই।

পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দোষীরা কেউ ছাড় পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ রয়েছে দুষ্কৃতিদের দলে কোন আশ্রয় দেওয়া যাবে না। দল এই ব্যাপারে উচ্চ নেতৃত্বকে যা জানাবার তা জানাবে।গোটা ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খুঁজছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য