কন্যার জন্মের পর ঝলমলে প্রত্যাবর্তন! হলুদে রঙমিলান্তি হয়ে একসঙ্গে দিওয়ালি সেলিব্রেশন সিদ্ধার্থ-কিয়ারার

গত ফেব্রুয়ারিতে গর্ভাবস্থার কথা প্রথম জানান কিয়ারা আডভানি। এরপরেই ডন ৩-থেকে নিজের নাম সরিয়ে নেন অভিনেত্রী। এরপর থেকে আর ক্যামেরার আসেননি কিয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন কিয়ারা আডভানি। স্বামী সিদ্ধার্থের সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দীপাবলি উদযাপন করেছেন তিনি। সেই ঝলক ভক্তদের জন্যে শেয়ারও করেছেন তিনি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মা হওয়ার পর যেন আরও সুন্দরী হয়ে গিয়েছেন অভিনেত্রী। সোমবার (২০ অক্টোবর) হলুদ বর্ণের পোশাকে সেজ বরের সঙ্গে রঙমিলান্তি হয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে। তাতেই মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। গত ফেব্রুয়ারিতে গর্ভাবস্থার কথা প্রথম জানান কিয়ারা আডভানি। এরপরেই ডন ৩-থেকে নিজের নাম সরিয়ে নেন অভিনেত্রী। এরপর থেকে আর ক্যামেরার আসেননি কিয়ারা। গর্ভাবস্থার কোনও ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। জুলাইয়ে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

এরপরেও তাঁকে ক্যামেরার সামনে দেখা যায়নি। অবশেষে দীপাবলির পূর্ণ মরসুমে স্বামী সিদ্ধার্থের সঙ্গে হাজির হলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে, এই দম্পতি তাদের দীপাবলি উৎসবের এক ঝলক দেখিয়েছেন। তাদের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, কিয়ারা উজ্জ্বল হলুদ আনারকলি পরে সেজেছেন, অন্যদিকে সিদ্ধার্থকে হলুদ কুর্তা এবং সাদা পায়জামায় বরাবরের মতোই সুন্দর দেখাচ্ছিল। হাসি এবং স্নেহের মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার সময় দম্পতি মজাদারভাবে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “শুভ দীপাবলি। ভালোবাসা, আলো এবং রোদ।” ভক্তরা তাদের পোস্টটিতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেননা সকলেই দম্পতিকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

মেয়ের জন্মের পর, অভিনয় থেকে ছুটি নিয়েছেন কিয়ারা, নবজাতকের জন্য সমস্ত সময় উৎসর্গ করেছেন। তবে গত সপ্তাহে, এই দম্পতিকে তাদের মেয়েকে নিয়ে কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছিল। তবে ক্যামেরা থেকে মেয়েকে রক্ষা করার জন্য টা রা ছাতা ব্যবহার করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে এক অন্তরঙ্গ কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রেমের গল্প ফুটে উঠেছিল “শেরশাহ”-এর সেটে। কর্মক্ষেত্রে, কিয়ারা আদভানিকে শেষবার ‘ওয়ার ২’-এ দেখা গিয়েছিল, আর সিদ্ধার্থ মালহোত্রার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পরম সুন্দরী’।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের