শুটিং ফ্লোরেই অসুস্থ, হাসপাতালে ভর্তি ‘নিম ফুলের মধু’র ‘অখিলেশ জেঠু’ সুব্রত গুহ রায়

গতকাল খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিতে গিয়েছিলেন তিনি। এরপর ঘুমোতে যাওয়ার সময়েই অসম্ভব পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে চিকিৎসক ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোতে ছুটি থাকলেও দীপাবলিতে ছুটি নেই টলিউডের টেলিপাড়ার কলাকুশলীদের। নিয়মিত শুটিংয়ের চাপ থাকে। তেমনি দীপাবলির দিন সকাল থেকে ‘পরিণীতা’-র শুটিং করছিলেন অভিনেতা সুব্রত গুহ রায়। সকাল থেকেই সেটে ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরে ভাত খেয়ে ওঠার পরেই তীব্র পেটের যন্ত্রণা শুরু হয় তাঁর। অগত্যা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জনপ্রিয় অখিলেশ জ্যেঠুকে। তবে এখন কেমন আছেন তিনি?

হাসপাতাল থেকেই একটি সংবাদমাধ্যমকে অভিনেতা তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়ে জানিয়েছেন, ‘তেমন কিছু হয় নি। আমার পরিবারের অনেকেই চিকিৎসক। তাই মাঝেমধ্যে আমার স্ত্রী বা আমি এমন সমস্যায় ভুগি। খাওয়া-দাওয়ার অনিয়ম হলে আমাদের এমনটা হয়। সে রকমই কিছু হয়েছে।’ তিনি জানান, গতকাল খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিতে গিয়েছিলেন তিনি। এরপর ঘুমোতে যাওয়ার সময়েই অসম্ভব পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে চিকিৎসক ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর সে তাঁকে একটি ইঞ্জেকশন নিতে বলেন। পাশাপাশি, হাসপাতালে ভর্তি হওয়ারও পরামর্শ দেন।

যদিও তিনি প্রথমে হাসপাতালে ভর্তি হতে চান নি। কিন্তু ইঞ্জেকশন নেওয়ার পর ব্যাথা না কমায় ঝুঁকি নিতে চাননি বর্ষীয়ান অভিনেতা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সিটি স্ক্যান হয়েছে। কিন্তু তেমন কিছু ধরা পড়েনি তাঁর। এখন তাঁর স্যালাইন চলছে। কয়েকটি ইঞ্জেকশনও দেওয়া হয়েছে তাঁকে। তরল খাবার খাচ্ছেন তিনি। আপাতত আরও দুইদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য