বেলুড়ে কালীপুজোর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলআইসি অফিসারকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলুড়: হাওড়ায় এলআইসি অফিসারের অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য ছড়াল এলাকায়।বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন? প্রশ্নের উত্তর খুঁজতে ময়না তদন্তের ওপর নির্ভর করছে পুলিশ। কালীপুজোর রাতে এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চঞ্চল্য ছড়াল বেলুড় রাজেন সেট লেনে(Rajen Seth Lane)। স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বড়ুয়া(Suvankar Barua) কালীপুজোর মধ্য রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বাড়ির সামনেই মঙ্গলবার ভোর রাতে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় শুভঙ্করের দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরিবারের অভিযোগ গলার নলি ও পাঁজর ভাঙা ছিল। শুভঙ্করকে খুন করা হয়েছে এমনটাই দাবি পরিবারের সদস্যদের। গোটা ঘটনার তদন্তে বেলুড় থানার (Belur P.S.)পুলিশ।

মৃত যুবকের মোবাইল ফোনের তথ্য পুলিশ খতিয়ে দেখছে। কে ফোন করেছিল এবং কার ফোন পেয়ে ওই যুবক বাড়ি থেকে বের হয়েছিল কোন সময় ফোন এসেছিল সবটাই এখন তদন্ত হচ্ছে। ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকেলে তার পরিবারে হাতে তুলে দেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে বেলুড় থানার তদন্তকারী অফিসার। ওই যুবকের সঙ্গে কারোর কোন শত্রুতা ছিল কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ তদন্তে এও জানতে পেরেছে ফোন আসার পর ওই যুবক নিজের মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় বাড়ির নিচের ভাড়াটিয়াকে বলেছিলেন দরজা যেন বন্ধ না করা হয়। তিনি দশ মিনিটের মধ্যে ফিরে আসছেন। এক প্রত্যক্ষদর্শী মহিলা জানান নিজেই নিজের মোটরসাইকেল নিয়ে এসে ঠেলতে ঠেলতে দাঁড়িয়ে হঠাৎ পড়ে যান। ঘটনাটি ঘটে তার বাড়ির সামনেই। মাঝেমধ্যে ওই যুবক মদ্যপান করতেন। মৃত যুবক এলআইসি’র ডেভেলপমেন্ট অফিসার পদে কাজ করতেন। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়