ভাইফোঁটার পর ফের বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ মঙ্গলবার পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার এই খবর জানান । তিনি বলেন,পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটির অভিমুখ তামিললাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকা। মঙ্গলবার দেওয়ালিতে এবং বৃহস্পতিবার ভাইফোঁটাতে ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু – এক জায়গায়। মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে এই সম্ভাবনা বেশি। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ থাকবে।

উইকেন্ডে হাওয়া বদল হবে। বাংলায় বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার ২৪ শে অক্টোবর থেকে হাওয়া বদল হবে। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি। ২৫ শে অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে(South Bengal) মেঘলা আকাশ থাকবে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার , রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গেও উইকন্ডে বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal)আট জেলাতেই। মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে । তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদল হবে। শুক্রবারে ও বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলার সঙ্গে মালদাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে সব জেলাতেই বৃষ্টি উত্তরবঙ্গে।তার আগে দীপাবলি ও ভাইফোঁটাতে রোদ ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়