দুলাল সরকারের পর মালদার তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার খুনের আশঙ্কায় আতঙ্কিত

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার।এবার মালদায় দুলাল সরকারের অনুগামী তৃণমূল কাউন্সিলার বিশ্বজিৎ হালদার(Biswajit Haldar) খুন হয়ে যেতে পারেন বলে নিজেই আশঙ্কা প্রকাশ করলেন। তিনি জানিয়েছেন, বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত এবং প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।প্রসঙ্গত, তৃণমূলের প্রবীণ নেতা ও কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুন হওয়ার পর থেকেই জেলা ও রাজ্যজুড়ে শাসকদলের মধ্যে ভীতি ছড়িয়েছে। মালদার রাজনীতিতে দুলাল সরকারের অনুগামী হিসেবেই পরিচিত বিশ্বজিৎ হালদারও এবার রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা করছেন।তিনি জানান, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন তিনি।

ফলে তাঁর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে হিংসা ও ষড়যন্ত্রের ইঙ্গিতও দিচ্ছেন তিনি। বিশ্বজিৎ হালদার আরও বলেন, “আমি শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা করছি।”বছর ঘুরতেই সামনে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে শাসকদলের এক জনপ্রিয় নেতার এমন দাবি রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে।এদিকে, ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।মালদা জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তাদের এই জনপ্রিয় শ্রমিক নেতার নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তারা সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

নিরাপত্তা ইস্যুতে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA)গোপাল চন্দ্র সাহা। তাঁর কটাক্ষ, “রাজ্যে কেউই নিরাপদ নয়।”অন্যদিকে, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু পাল্টা আক্রমণ করে বলেন, “নির্বাচনের আগে রাজ্যজুড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি,আসন্ন নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না।”

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস