শেষকৃত্যের পর আসরানির মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন অভিনেতার স্ত্রী, কিন্তু কেন?

সোমবার দীপাবলির মুখেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তবে অভিনেতার পারিবারিক সূত্রের খবর, অভিনেতা তাঁর স্ত্রী মঞ্জুকে শেষ ইচ্ছা জানিয়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি কৌতুকাভিনেতা আসরানির মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। প্রায় পাঁচ দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করেছেন। তাঁর মৃত্যুতে কাঁদছেন তাঁর সহ অভিনেতারা। তিনি অক্ষয় কুমারের সঙ্গে বেশি ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর শেষ দুটি ছবি আগামী বছর মুক্তি পাবে। সুতরাং মৃত্যুর পরেও ভক্তদের হৃদয়ে অমর থেকে যাবেন আসরানি। তিন দশক কেরিয়ারে প্রায় তিনশো টির বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর-সহ একাধিক তারকার ছবিতে অভিনয় করেছেন তিনি। দুর্দান্ত কমিক অভিনয়ের মাধ্যমে বছরের পর বছর দর্শকদের হাসিয়ে গিয়েছেন আসরানি। তাই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। জানা যায়, স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

সোমবার দীপাবলির মুখেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তবে অভিনেতার পারিবারিক সূত্রের খবর, অভিনেতা তাঁর স্ত্রী মঞ্জুকে শেষ ইচ্ছা জানিয়ে গিয়েছেন। গতকালই তাঁর ব্যাক্তিগত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর এটাই ছিল তাঁর শেষ ইচ্ছে। যাতে তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে পরিবার ছাড়া আর কেউ উপস্থিত না থাকেন। সেটাই স্ত্রীকে জানিয়ে গিয়ে ছিলেন আসরানি। তবে আসরানির মৃত্যুর ভুয়ো খবর প্রায়শঃই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হত। তাই সোমবার তাঁর মৃত্যুর খবরটি অনেকেই প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। পারিবারিক সূত্র অনুসারে, আসরানি শান্ত, মর্যাদাপূর্ণভাবে বিদায় চেয়েছিলেন, তাঁকে যাতে একজন সাধারণ মানুষ হিসেবে স্মরণ করা হয় সেটাই জানিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাই তাঁর শেষকৃত্যের পর তাঁর স্ত্রী মঞ্জু খবরটি জনসাধারণের সামনে আনেন।

হট্টগোল বা মিডিয়ার মনোযোগ এড়াতে অভিনেতার স্ত্রী তাঁর শেষ ইচ্ছা পূরণ করেছিলেন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আসরানির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাই তাঁর দাহ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাঁর মৃত্যুর খবর জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আসরানি ‘শোলে’ ছবিতে ‘আংরেজোঁ কে জামানে কা জেলর’ চরিত্রে তাঁর হাস্যকর ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে তিনি ৩৫০ টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। ‘চুপকে চুপকে’, ‘ছোটি সি বাত’, ‘রাফু চক্কর’, ‘নমক হারাম’, ‘আজ কি তাজা খবর’, ‘তপস্যা’, ‘জুরমানা’, ‘নালায়ক’, ‘সরকারি মেহমান’, ‘চোর নাপা’, ‘চোর নাপা’, ‘সরকারি মেহমান’-এর মতো ছবিতে তাঁর উল্লেখযোগ্য বলিউড ভূমিকা ছিল। ‘বালিকা বধূ’, ‘ফকিরা’, ‘অনুরোধ’, ‘চরস’, ‘পতি পাটনি অর ওহ’ এবং ‘হামারে তুমহারে’। এছাড়া নতুন প্রজন্মের ভক্তরা তাকে ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’, ‘বডিগার্ড’ এবং ‘ভুল ভুলাইয়া’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের