বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, মৃত্যুর নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা ব্যাঙ্গালুরুতে। ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক দম্পতির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সন্দেহ করছে যে ঝগড়ার পর দম্পতি আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।  

সীমা নায়ক (২৫) এবং রাকেশ নায়ক (২৩) নামে পরিচিত এই দম্পতি ওড়িশার বাসিন্দা। রাকেশ একটি নিরাপত্তা পরিষেবা সংস্থায় কাজ করতেন বলে জানা গিয়েছে। সীমা ওই এলাকার একটি সুপারমার্কেটে কর্মরত ছিলেন। পুলিশের মতে, ঘটনাটি সম্ভবত দুই দিন আগে ঘটেছে। সোমবার প্রতিবেশীরা তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ এবং কোনও সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জানালা ভেঙে ঘরের ভিতরে দম্পতিকে মৃত অবস্থায় দেখতে পান।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, রাকেশের মদ্যপানের অভ্যাস ছিল।  এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। শুক্রবার তাদের  সঙ্গে থাকা এক বন্ধু এমনই এক ঝগড়ার কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বলে জানা  গিয়েছে। পুলিশের সন্দেহ করছে নিজেদের মধ্যে  ঝগড়ার পর রাকেশ আত্মহত্যা করতে পারে। সেই ঘটনার পর  সীমাও আত্মহত্যা করেছেন বলে অনুমান। ঘটনাটি নিয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত করছে।  পুলিশ জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি বছরের জুনে কেরালার কোট্টায়াম জেলায় এমনি আরেকটি ঘটনায়, এরাত্তুপেট্টার কাছে তাদের ভাড়া বাড়িতে এক স্বামী ও তার স্ত্রীর মৃতদেহ পাওয়া  গিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। 

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই