আচমকা দুঃসংবাদ বলিউডে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় অভিনেতা ঋষভ ট্যান্ডনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সঙ্গীতশিল্পী ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। তিনি পরিচিতদের মধ্যে ফকির নামে পরিচিত ছিলেন। দীপাবলি উদযাপনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইনস্টাগ্রামে ঋষভের পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ার ছিল। দিল্লিতে বাবা মায়ের সঙ্গে দীপাবলির ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানেই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঋষভের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু তাঁর হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি খবরটি প্রকাশ করেছেন। আচমকা সঙ্গীতশিল্পীর এমন মৃত্যুতে শোকস্তব্ধ তাঁরা। ভক্তরা বিশ্বাসই করতে পারছেন না তাঁদের প্রিয় ‘ফকির’ আর নেই। একাধিক পোষ্যদের নিয়ে স্ত্রীর সঙ্গে মুম্বইতে থাকতেন ঋষভ। দিল্লিতে গিয়েছিলেন বাবা মায়ের সঙ্গে দেখা করতে।

ঋষভ তাঁর স্ত্রীর সঙ্গে মুম্বইতে থাকতেন। পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তিনি দিল্লিতে এসেছিলেন। কে জানত যে এটিই ঋষভের পরিবারের সাথে শেষ দীপাবলি হবে। অভিনেতার শেষকৃত্য এখনও অনুষ্ঠিত হয়নি। কেউই ভাবতে পারেনি যে ঋষভ এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন।

ঋষভ পেশায় একজন গায়ক, সুরকার এবং অভিনেতা। তিনি তার শান্ত স্বভাবের এবং সঙ্গীতের প্রতি ভালবাসার জন্য পরিচিত ছিলেন। ২০০৮ সালে টি-সিরিজের অ্যালবাম "ফির সে ওয়াহি" দিয়ে ঋষভ নিজের কেরিয়ার শুরু করেন। ঋষভ "ফকির - লিভিং লিমিটলেস" এবং "রুশনা: দ্য রে অফ লাইট" এর মতো ছবিতেও অভিনয় করেছেন। তাঁর হিট গানের মধ্যে রয়েছে ইয়ে আশিকি, চাঁদ তু, ধু ধু কর কে, এবং ফকির কি জুবানি। কাজের পাশাপাশি, ঋষভ পোষ্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন।
তার মুম্বইয়ের বাড়িতে অসংখ্য বিড়াল, কুকুর এবং পাখি ছিল। খবর অনুযায়ী, ঋষভের বেশ কিছু অপ্রকাশিত গান আছে যেগুলি নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন। ঋষভের বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। ঋষভের সঙ্গে একসময় অভিনেত্রী সারা খানের নাম জড়িয়েছিল। সিঁদুর পরা তাদের একটি ছবি ভাইরাল হয়ে যায়, ফলে গুজব ছড়িয়ে পড়ে যে তাঁরা বিয়ে করছেন। তবে পরে দু'জনেই স্পষ্ট করে বলেন যে তাঁরা বিয়ে করেননি। ঋষভ রুশ মহিলা ওলেসিয়া নেদোবেগোভাকে বিয়ে করেন। একটি ছবির সেটে ওলেসিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ওলেসিয়া ঋষভের ডিজিটাল সিরিজে লাইন প্রযোজক হিসেবে কাজ করছিলেন তখন। ২০২৩ সালের মার্চ মাসে বিয়ে করেন ঋষভ ও ওলেসিয়া। 

ভাইরাল ভবানি নামে একটি পেজ ইনস্টাগ্রামে ঋষভ ট্যান্ডনের মৃত্যু নিয়ে একটি পোস্ট করে লিখেছে, “বিনোদন জগতের জন্য এক মর্মান্তিক খবর। অত্যন্ত মৃদুভাষী এবং দয়ালু প্রকৃতির মানুষ অভিনেতা তথা গায়ক ঋষভ ট্যান্ডন গত রাতে দিল্লিতে মারা গিয়েছেন। একথা তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন। দিল্লিতে ঋষভ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের