ফের প্রযুক্তিগত ত্রুটি, মাঝ আকাশ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার মুম্বই-নিউয়ার্কগামী বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। বুধবার মুম্বই থেকে নিউয়ার্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে কিছু  প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে বিমানটিককে মাঝ আকাশ থেকে ফেরানো হয়। জানা গিয়েছে বিমানটি রাত ১ টা ১৫ মিনিটে বিমান রানওয়ের মাটি ছাড়ে করে এবং প্রায় তিন ঘন্টা পর ভোর ৫ টা ৩০ মিনিটে ফের মুম্বইতে ফিরে আসে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, “মুম্বই থেকে নিউয়ার্কগামী ফ্লাইট AI191-এর ক্রুরা সন্দেহজনক কারিগরি ত্রুটির কারণে সতর্কতামূলকভাবে মুম্বইতে ফিরে এসেছে।” তিনি আরও জানিয়েছেন, “বিমানটি মুম্বইতে নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে প্রয়োজনীয়  পরীক্ষা চলছে।” এই ঘটনার পরেই নিউয়ার্ক থেকে মুম্বই যাওয়ার জন্য নির্ধারিত AI191 এবং AI144 বিমান বাতিল করা হয়েছে। মাঝ আকাশ থেকে ফেরার পর যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়। এয়ার ইন্ডিয়ার জানিয়েছেন বিমানে থাকা যাত্রীদের  নিজ নজ গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় বুকিং করা হয়েছে। 

তিনি জানিয়েছেন,  নিউয়ার্ক থেকে AI144-এর যাত্রীদেরও বিমান বাতিলের বিষয়ে জানানো হয়েছে   এবং যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করা হবে বলেই উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে জানয়ে রাখা ভাল, ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকে এই সংস্থা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই দুর্ঘটনায় বিমানে থাকা এক যাত্রী ছাড়া ২৬০ জনের মৃত্যু হয়েছিল।   চলতি মাসের শুরুতে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে দুবাইতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তবে, সমস্ত  কিছু পরীক্ষার পর ফ্লাইটটি দুবাই থেকে দিল্লিতে যাত্রা শুরু করে। এয়ার ইন্ডিয়ার বিমানে একের পর এক এই ধরনের ঘটনায় যাত্রীরা সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।  এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়েও উঠছে প্রশ্ন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে