মালাইকার জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন অর্জুন, সম্পর্ক জোড়া লাগছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫২ বছরে পা দিয়েছেন মালাইকা আরোরা। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর। সঙ্গে শেয়ার করেছেন তাঁদের একটি ছবিও। কয়েক বছর আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। তার পরেই ছবি দিয়ে প্রাক্তন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানানোর পরের তাঁদের ভাঙা সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শুরু হয়েছে।

অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়ায় মালাইকা অরোরাকে ৫২ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্মৃতি রোমন্থন করেছেন এবং উষ্ণতার এক ঝলক সামনে এসেছেন। এক বছরেরও বেশি সময় ধরে বিচ্ছেদ সত্ত্বেও, প্রাক্তন এই জুটি তাদের মধ্যে আন্তরিক বন্ধুত্ব বজায় রেখেছেন। এই অর্জুন কাপুরের আন্তরিক বার্তা এটাই বুঝিয়ে দিয়েছে যে তাঁদের মধ্যে বিচ্ছেদ হলেও একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেছেন। প্যারিসে সময় কাটানোর সময় তাদের একটি পুরনো ছবি শেয়ার করে, অর্জুন কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, “শুভ জন্মদিন মালাইকা, এভাবেই হাসতে থাকো, খুশিতে থাকো সর্বদা।”

অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। বিনোদন জগতের একজন বিশিষ্ট মুখ তিনি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। চার বছরের সম্পর্কের পর হয় বিচ্ছেদ। অর্জুন এবং মালাইকা ২০১৮ সালে ডেটিং শুরু করেন। প্রথমে তাঁরা তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন, তারপর ছুটি কাটানোর  ছবি এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের ঝলক শেয়ার করেছিলেন। তাদের বিচ্ছেদের পরেও, এই জুটি ধারাবাহিকভাবে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন। সম্প্রতি ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ারে তাদের উষ্ণ আলিঙ্গন বিনিময় করতে দেখা যায় অনলাইনে ভাইরাল হয়। সম্প্রতি মালাইকা  ‘থাম্মা’ ছবিতে ‘পয়জন বেবি’ গানটিতে দর্শকদের মুগ্ধ করেছেন এবং ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’-এ বিচারকের আসনে বসতে চলেছেন।

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ