ইউনূসের নির্দেশকে থোড়াই কেয়ার, ইস্তফা দিলেন না তদারকি সরকারের দুই উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হলেও আসলে ঠুঁটো জগন্নাথ মোল্লা মুহাম্মদ ইউনূস। নিজের সরকারের দুই উপদেষ্টাকে অবিলম্বে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করে পদ আঁকড়ে রয়েছেন তদারকি সরকারের দুই উপদেষ্টা। ওই দুই উপদেষ্টা হলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর মধ্যে মাহফুজ তথ্য এবং আসিফ যুব ও ক্রীড়া সহ একাধিক দফতরের দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনা উচ্ছেদ ষড়যন্ত্রের দুই হোতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘ইউনূসের নির্দেশ মানতে বাধ্য নয় তারা। যে দিন মনে হবে সে দিন পদ ছাড়বেন।’ দুই উপদেষ্টার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরেও স্পিকটি নট ইউনূস। প্রশাসনের অন্দরে দুই উপদেষ্টার ওই মনোভাব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হয় শেখ হাসিনা সরকার। তার পরে ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে ‘রাজাকার’ ইউনূসকে বেছে নেয় সেনাবাহিনী ও হাসিনা উচ্ছেদ আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র নেতারা। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে তদারকি সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পান নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। উপদেষ্টা পদে নিয়োগ পান গত বছরের ১০ নভেম্বর। তবে সে সময় তাঁকে কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এবং জামায়াত ইসলামীর তরফ থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুই ছাত্র উপদেষ্টা মনাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। ওই দুই উপদেষ্টা প্রশাসনকে ব্যবহার করে এনসিপির হয়ে কয়েক হাজার কোটি টাকার তহবিল গড়েছেন বলে তথ্য-প্রমাণও জমা দেওয়া হয়। দেশের দুই বড় রাজনৈতিক দলের চাপের মুখে গত মাসেই দুই উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ দেন মোল্লা ইউনূস। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ওই নির্দেশ দেওয়া হয়। সেই সময় দুই উপদেষ্টাই পদত্যাগ করতে অস্বীকার করেছেন। আসিফ ও মাহফুজ পদত্যাগ না করায় ক্ষুব্ধ হন বিএনপি ও জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। গত মঙ্গল ও বুধবার দুই দলের নেতারা ফের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপির পৃষ্ঠপোষক দুই উপদেষ্টাকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। স্বেচ্ছায় ইস্তফা না দিলে দুজনকে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন। যদিও দুই ছাত্র উপদেষ্টা জানিয়েছেন, ‘তাঁদের সরানোর জন্য স্বার্থান্বেষী মহল উঠেপড়ে লেগেছে। সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ-কেউ সেই ষড়যন্ত্রে সামিল। ইস্তফা দিয়ে তদারকি সরকার থেকে বেরিয়ে গেলে তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হবে। তাই ইস্তফা দেবেন না। প্রধান উপদেষ্টার ক্ষমতা থাকলে তাদের বরখাস্ত করে দেখান।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের