চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিন্ন ভাইফোঁটা, তিস্তাপাড়ের বোনেদের হাতে ফোঁটা নিল ভিনদেশি ভাইরা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভাইফোঁটায় সকল বোনেরা বা দিদিরা ভাই বা দাদাদের মঙ্গল কামনা করে ফোঁটা দেয়। ভাই বা দাদার দীর্ঘায়ু কামনা করেন তাঁরা। রাজ্যের বহু জায়গায় দেখতে পাওয়া যায়, সম্পর্কের বাইরে গিয়ে অপরিচত ভাই, দাদাদের ফোঁটা দেওয়ার আয়োজন। একে অপরকে খুব ভাল করে চেনে না। কিন্তু তাতে কি? মঙ্গল কামনা করে ফোঁটা দিতে আপত্তি কোথায়? তিস্তাপাড়ে দেখা গেল তেমনই একটি ছবি।

জলপাইগুড়ির এক সরকারি হোমে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। সেখানে যেমন ভারতের ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে। তেমন রয়েছে নেপাল, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তানের ছেলেরা। তাঁদের বাড়ি পরিবার সম্পর্কে অনেকেই কিছুপ জানে না। জলপাইগুড়ির কোরক হোমে ৮৯ জন ছেলে রয়েছে। কারও পরিবার বলতেই কিছু নেই। কারও পরিবার থাকলেও খোজ নেই। তাঁদের জন্য ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল হোমে।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই হোমে বাইরে থেকে মেয়েরা এসে ছেলেদের ফোঁটা দেয়। হোমের ছেলেরা নিজেদের হাতে তৈরি কার্ড তুলে দেয় বোনেদের হাতে। ভাইফোঁটা উপলক্ষ্যে খাবারের আয়োজনও করা হয়েছে। সেখানে ছিল মাংস ভাত। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এদিন মেতে উঠেছিলেন ভাইফোঁটা উপলক্ষ্যে। অন্যদিকে, জলপাইগুড়ির অনুভব হোমের মেয়েরাও জানেনা তাঁদের পরিবার সম্পর্কে। ভাই বা দাদা কেউ আছে কিনা জানা নেই। তাই অচেনা, অপরিচিত ভাইদের মঙ্গল কামনায় গাছে ফোটা দিল তাঁরা। এখানেই শেষ নয়, শহরের অসহায়  বৃদ্ধদের ফোঁটা দিয়েছে তাঁরা। জাতি ধর্ম নির্বিশেষে এদিন সকলেই মেতে উঠেছেন ভাইফোঁটায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ