অস্ট্রেলিয়ার মাটিতে মুখ থুবড়ে পড়লেন গিলরা, সিরিজ জিতে নিল অজিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার কাছে ফের লজ্জার হার শুভমন গিলদের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় একদিনের ম্যাচে ২২ বল বাকি থাকতেই হাতে দুই উইকেট নিয়ে জয় হাসিল করলেন মিচেল মার্শরা। টানা দুই ম্যাচ জিতে একদিনের সিরিজ জিতে নিলেন। এদিনের জয়ের নায়ক দুই অজি ব্যাটার ম্যাথু শর্ট ও কুপার কনোলি।

অ্যাডিলেড ওভালে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে টিম ইন্ডিয়া। লড়াই করার মতো স্কোর ছিল। জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হিসেব কষে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন অস্ট্রেলিয়ার দুই গোড়াপত্তনকারী ব্যাটার। অষ্টম ওভারে প্রথম উইকেটের পতন হয় অজিদের। আর্শদীপ সিংহের আগের বলে চার মারার পর আবার অফসাইডে শট খেলতে গিয়ে উইকেটরক্ষক রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্শ (১১)। এর পরে বিপজ্জনক হয়ে ওঠার আগে ট্র্যাভিস হেডকে ফেরান হর্ষিত। সোজা বল খেলতে গিয়ে হেডের ব্যাটের কানায় লেগে বল উঠে গিয়েছিল। ক্যাচ নেন কোহলি।তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ। তবে ওই জুটিকে ভয়ঙ্কর হতে দিলেন না অক্ষর পটেল। রেনশকে ৩০ রানের মাথায় বোল্ড করলেন তিনি। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান শর্ট। ৪৮ বলে অর্ধশতরান করেন তিনি। অ্যালেক্স ক্যারেকে সঙ্গে নিয়ে বড় রানের জুটি গড়ার চেষ্টা চালান শর্ট। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ক্যারে। ওয়াশিংটন সুন্দরের বলে বলে সুইপ মারতে গিয়ে বোল্ড হন। সাজঘরে ফেরার আগে করেন ৯ রান।

এর পর শর্ট ও কুপার কনলি দলকে টেনে নিয়ে যান।। পঞ্চম উইকেটে দুজনে ৫৫ রান যোগ করেন। দু’বার প্রাণ ফিরে পাওয়ার পর হর্ষিতের বল তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সিরাজের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন শর্ট। ৭৮ বলে ৭৪ রান করেন তিনি। শর্ট ফেরার পরে অনেকেই ভেবেছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ শুভমন গিলদের হাতে। কিন্তু তা মিথ্যা প্রমাণ করেন কুপার কনোলি এবং মিচেল ওয়েন। দুজনে ভারতীয় বোলারদের উপরে চড়াও হন।  চালিয়ে খেলে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালান। চাপের মুখে সাহসী ইনিংস খেলে ৪২ বলে অর্ধশতরান করেন কনোলি। তাঁকে যোগ্যসঙ্গত করেন ওয়েনও। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ৩৯ বলে ৫৯ রান যোগ করেন। ভাল খেলতে থাকা ওয়েন ওয়াশিংটনের বলে তুলে মেরেছিলেন ওয়েন। ব্যাটের ঠিক জায়গায় বল লাগেনি। উঁচুতে ওঠা বল তালুবন্দি করেন আর্শদীপ। খানিক বাদে আর্শদীপের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান বার্টলেট (৩)। পরের ওভারে সিরাজের বলে ফিরে যান মিচেল স্টার্ক (৪)। তবে তাতে বড় বিপদে পড়তে হয়নি অজিদের। ২২ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন কনোলি (অপরাজিত ৬১)।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে