নভেম্বর থেকে বড় বদল, এবার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে রাখা যাবে ৪ জনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কের নিয়মে বিরাট বদল। কোনও গ্রাহক এবার থেকে আর এক একজন নয়, নমিনি হিসেবে রাখতে পারবেন ৪ জনের নাম। এই ঘোষণা আগেই করা হয়েছিল, তবে এবার সেই নিয়মই কার্যকর হতে চলেছে নভেম্বর মাস থেকে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংকিং আইন (সংশোধন), ২০২৫ এর অধীনে মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলি ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

জানা গিয়েছে, ব্যাঙ্ক, কোঅপারেটিভ সংস্থা, যেগুলি ব্যাঙ্কিং পরিষেবা দেয়, সেখানে আরও ভাল ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে। পাঁচটি আইনের মোট ১৯টি সংশোধনী রয়েছে – রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন, ১৯৩৪, ব্যাংকিং রেগুলেশন আইন, ১৯৪৯, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইন, ১৯৫৫ এবং ব্যাংকিং কোম্পানি (অধিগ্রহণ এবং আন্ডারটেকিং স্থানান্তর) আইন, ১৯৭০ এবং ১৯৮০। অর্থমন্ত্রী জানিয়েছে একজনের বদলে একাধিক নমিনি থাকার অন্যতম সুবিধা এটাই হবে যে, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর তা ‘আনক্লেইমড ক্যাটেগরি’তে চলে যাবে না। করোনা আহবে বহু গ্রাহকের মৃত্যুর পর আনক্লেইমড অ্যাকাউন্টের সংখ্যাবৃদ্ধি পায়। তার পরেই সরকার এক জনের বদলে একাধিক জনকে নমিনি করার সিদ্ধান্ত নিয়েছে।

সংশোধন অনুসারে, গ্রাহকরা একযোগে বা ধারাবাহিকভাবে চারজন পর্যন্ত ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। আইনে বলা হয়েছে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী একযোগে অথবা ধারাবাহিকভাবে মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকে লকারের ক্ষেত্রেও চারজন নমিনি রাখা যাবে। আইনে বলা হয়েছে, “গ্রাহকরা সর্বোচ্চ চারজনকে মনোনীত করতে পারেন এবং প্রতিটি মনোনীত ব্যক্তির জন্য প্রাপ্য অংশ বা শতাংশ নির্দিষ্ট করতে পারেন, যাতে মোট পরিমাণ ১০০ শতাংশের সমান হয় এবং সকল নমিনির মধ্যে স্বচ্ছ বন্টন নিশ্চিত করা যায়।” ব্যাংক লকারের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এখানেও একসঙ্গে চারজনকে নমিনি  হিসেবে রাখা যাবে। ঘোষণায় বলা হয়েছে, “এই বিধানগুলি বাস্তবায়নের ফলে আমানতকারীরা তাদের পছন্দ অনুযায়ী মনোনয়ন করার নমনীয়তা পাবে, একই সাথে ব্যাংকিং ব্যবস্থা জুড়ে দাবি নিষ্পত্তিতে অভিন্নতা, স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করবে।” 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে