৪০ দিন পর ‘শিক্ষক দিবস’ উদযাপন, অশ্লীল নাচগানের আসর ঘিরে নিন্দার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর: ৪০ দিন পর ‘শিক্ষক দিবস’ উদযাপন। শিক্ষক দিবসের নামে নাচগানের আসর। ভাইরাল ভিডিও ঘিরে আয়োজক গেস্ট টিচারকে নিয়ে তীব্র সমালোচনা কোতুলপুরে।শিক্ষক দিবসের নাম করে বিতর্কিত নাচ- গানের অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুরে (Kotalpur)। অভিযোগ, ১৬ অক্টোবর কোতুলপুরের একটি বেসরকারি লজে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অঞ্জন চ্যাটার্জী নামে মদনমোহনপুর এস.কে.বি.ডি. হাই স্কুলের গেস্ট টিচার ও ফিজিক্স টিউটর।যদিও ৫  সেপ্টেম্বরের বহু দিন পর, প্রায় ৪০ দিন পরে এই অনুষ্ঠানটি হয়। উদ্যোক্তারা দাবি করেন এটি ছিল “শিক্ষক দিবস উপলক্ষে” আয়োজন। মঞ্চে ছাত্র-ছাত্রীরা হিন্দি ও দক্ষিণী গানের তালে নৃত্য পরিবেশন করে।

উপস্থিতদের একাংশের মতে, পরিবেশটি ছিল পাড়ার জলসায় অর্কেস্ট্রার মতো। যা শিক্ষক দিবসের(Teacher’s Day) মর্যাদার পরিপন্থী নয়।ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হওয়ার পর গেস্ট টিচারকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। জানা গেছে, সন্দ্বীপ গড়াই নামে এক ব্যক্তি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শিক্ষামহল ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিভাবকদের অভিযোগ, “শিক্ষক দিবসের নামে এমন আয়োজন অত্যন্ত লজ্জাজনক ও শিক্ষার মর্যাদাকে অপমানিত করেছে।” অভিযুক্ত শিক্ষক অঞ্জন চট্টোপাধ্যায় (Teacher Anjan Chattapadhay) এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়তে সমালোচনায় মুখোর হয়েছেন নেটিজেনরা। আজকের যুগে শিক্ষক দিবস শব্দটির অর্থ কী বদলে যাচ্ছে, এই প্রশ্ন তুলেছেন অনেকেই।এই বিষয়টিকে সামাজিক অবক্ষয় বলে মনে করছেন অনেকেই।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য