দিল্লিতে বড় আত্মঘাতী হামলার ছক বানচাল, গ্রেফতার ২ আইসিস জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে বড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল।  দিল্লি পুলিশের স্পেশাল সেল  ISIS অনুপ্রাণিত একটি সন্ত্রাসবাদী মডিউলের সন্ধান পেয়েছে।  দিল্লিতে আত্মঘাতী হামলার পরিকল্পনাকারী দুই  জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর  দিল্লিতে আইইডি বিস্ফোরণের ছক কষেছিল তারা। গ্রেফতার দু”জন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে এসে কাজ করছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। 

দিল্লি এবং মধ্যপ্রদেশের সমন্বয় অভিযানের পর  দুজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজনকে দক্ষিণ দিল্লি থেকে   এবং অন্যজনকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।  সূত্রে জানা গিয়েছে দুই জঙ্গির দিল্লিতে  ফিদাঁয়ে হামলার ছক ছিল। প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে যে, তারা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণের প্রস্তুতি পর্যায়ে ছিল। এই দুজন আত্মঘাতী মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং নিষিদ্ধ  সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের সঙ্গে  যুক্ত হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। অতিরিক্ত কমিশনার প্রমোদ কুশওয়া এবং এসিপি ললিত মোহন নেগির নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেছে বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। 
দুই জঙ্গিকে গ্রেফতারের পর একাধিক গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা  যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে যাতে মডিউলের অন্যান্য সদস্যদের খুঁজে বের করা যায় এবং নেটওয়ার্কের  সম্পূর্ণ পরিধি উদঘাটন করা যায়। দেশে এই ধরনের আরও কেউ  লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। দিল্লির সাদিক নগর এবং ভোপালে সমন্বিত অভিযানের পর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার  করা হয়েছে। একজনের নাম আদনান এবং সে ভোপালের বাসিন্দা। এক অফিসার বলেছেন, "প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে, অভিযুক্তরা আইএসআইএসের সঙ্গে যুক্ত ছিল এবং দিল্লিতে একটি বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস এবং অপরাধমূলক উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে।" তদন্তকারী সংস্থাগুলি গ্রেফতার দুই জঙ্গির  পরিকল্পনা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলির  সঙ্গে সম্ভাব্য সংযোগ তদন্ত  করে দেখছে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে