শুভেন্দুর FIR রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর হল বাধাহীন। বিরোধী দলনেতার এফআইআরের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ২০২১ সাল থেকে রক্ষাকবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। এই  রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এতদিন পরে অবশেষে অনুমতি ছাড়া এফআইআর না করার নির্দেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট।

এতদিন পর্যন্ত যথেষ্ট স্বস্তিতেই ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি ছিল না। কিন্তু এবার কাটল যাবতীয় স্বস্তি। আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না এই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে ২০২১ সাল থেকে যে রক্ষাকবচ শুভেন্দুর ছিল তা আর রইল না।

এর মাধ্যমে বলা হল যে অনুমতি ছাড়া এফআইআর নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে- এই নির্দেশে এবার পরিবর্তন আসল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এর আগে ১৬ টি এফআইআর দায়ের হয়েছিল। তার মধ্যে ১৫ টি এফআইআরে স্বস্তি মিলেছে। বিরোধী দলনেতার ওই ১৫ টি এফআইআর মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ করা হবে না।

নন্দীগ্রাম সম্পর্কিত ২টি মামলা, তমলুকের ১ মামলা, কাঁথির ১টি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে কখনওই আবেদন জানাননি বিরোধী দলনেতা।  সেই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে যদি তিনি আদালতে আবেদন জানান তখন তা ভেবে যে দেখা হবে বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালত গ্রাহ্য অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে এফআইআর করা যেত না। ২০২১ সালে বিরোধী দলীয় নেতাকে এই রক্ষাকবচ দান করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। প্রথম অন্তবর্তী নির্দেশেই তিনি এই রক্ষাকবচ দেন যা পরে সুপ্রিম কোর্টেও বহাল ছিল।

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি