পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, পলাতক স্বামী, চাঞ্চল্য নন্দীগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, রক্তাক্ত স্ত্রী, পলাতক স্বামী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের (nandigram 2 no Block)খোদামবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জয়পুর গ্রামের বাসিন্দা শেখ নজু(Sk .Naju) ও তাঁর স্ত্রী আরমিনা বিবি -র মধ্যে দীর্ঘদিন ধরেই পরকীয়া নিয়ে অশান্তি চলছিল। অভিযোগ, এর আগে একাধিকবার স্ত্রীকে মারধর করেছে নজু। স্থানীয়রা বহুবার পারিবারিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করলেও কোনও ফল মেলেনি। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন আরমিনা বিবি। তড়িঘড়ি তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুকের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা শানু বিবি বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম ।হঠাৎ শুনতে পাই নজু তার স্ত্রীকে মেরে রক্তাক্ত করেছে । দরজা খুলে গিয়ে দেখি মুখের ওপর অনেকটা ক্ষত রয়েছে। গামছা জড়িয়ে ওই গৃহবধূকে আমরা নন্দীগ্রাম হাসপাতাল (Nandigram Hospital)নিয়ে গিয়েছিলাম। আহত আরমিনা বিবির(armina Bibi) ছেলে শেখ আলামিন জানান, ছোটবেলা থেকেই বাবা-মায়ের মধ্যে অশান্তি লেগে থাকত। বাবা প্রায়ই মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেন। কিন্তু কখনও তা প্রমাণ করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় মা-কে মারার চেষ্টা করে বাবা। মা চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই বাবা দৌড়ে পালিয়ে যায়।

আমি ভিন রাজ্যে কাজে ছিলাম। প্রতিবেশীদের ফোনে খবর পেয়ে বাড়ি ফিরে এসে দেখি এই ঘটনা। যদিও অভিযুক্ত স্বামী শেখ নজু বর্তমানে পলাতক। ঘটনায় হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানান, ঘটনাটি আমাদের নজর এসেছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ নিজেই স্বত: প্রণোদিত হয়ে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। পলাতক স্বামীকে খোঁজা হচ্ছে। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আহত গৃহবধুর ছেলের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়