শিগগিরই আসছে Nothing phone 3a Lite, জানুন ফোনটি কেমন

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতের বাজারে আসতে চলেছে ব্রিটিশ টেক ব্র্যান্ড নাথিং-র নয়া প্রজন্মের ফোন। চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে এসেছে Nothing Phone 3। এবার সংস্থাটি তাঁর নয়া প্রজন্মের ফোন বাজারে আনতে চলেছে। নতুন ফোনটি আসছে Nothing Phone 3a Lite নামে।

Nothing সংস্থার এই নয়া ফোন গিকবেঞ্চ সাইটে দেখা যাচ্ছে। এটির মডেল নম্বর A001T সহ লিস্ট করা হয়েছে। এই ফোনটি ৩এ লাইট হতে পারে বলে জানা যাচ্ছে। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, ৮জিবি RAM এবং Android 15-এ চলবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, সংস্থাটি নিজেদের এই নতুন ফোনটি মিড রেঞ্জে নিয়ে আসা হতে পারে। ফোনটি বাজারে কবে নিয়ে আসা হবে, সেই বিষয়ে এখনই স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটি আনা হবে বলে মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে ফোনটিতে ৮জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এতে ট্রান্সপেরেন্ট ডিজাইন ডিজাইন ও আইকনিক গ্লাইফ এলইডি অন্টারফেস থাকতে পারে। এই ফোনটি মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট সহ লঞ্চ করতে পারে। এই চিপসেটে চারটি কর্টেক্স-এ78 কোর (2.5গিগাহার্টজ) এবং চারটি কর্টেক্স-এ55 দক্ষতা কোর থাকবে। Nothing Phone 3a Lite সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি সেটি আসতে চলেছে।

Nothing phone 3-র ফোনের ফিচার হিসেবে দেখা গিয়েছে, 1.5k ও 120Hz  রিফ্রেশ রেট সহ 6.77-ইঞ্চির AMOLED  ডিসপ্লে রয়েছে। পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে ৫ হাজার mAh ব্যাটারি আছে। প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 8 Series চিপসেট রয়েছে। আপকামিং স্মার্টফোনে নাথিং ফোন ২ তে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 এর তুলনায় একটি আপগ্রেড আছে। নতুন ফোনে দুর্দান্ত ক্যামেরা হার্ডওয়্যার এবং AI ভিত্তিক সফটওয়্যার ফিচার আছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেল হাই রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়