তমলুকে শারীর বিদ্যা শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের জামিট্যা আদর্শ হাই স্কুলের শারীরবিদ্যা বিভাগের শিক্ষক রনজিত ঘোড়াইয়ের বিরুদ্ধে ওই স্কুলেরই অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ।পাল্টা অভিযুক্ত শিক্ষকের দাবি তিনি জনপ্রিয়, তার জনপ্রিয়তা খর্ব করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে কতিপয় লোক।তমলুকের জামিত্য আদর্শ হাই স্কুলে(Tamluk Jamiyato High School) প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দিলেন ওই স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের একাংশ।অভিভাবকদের অভিযোগ এই স্কুলেই পাঠরত এক অষ্টম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন এই স্কুলেরই শারীর বিদ্যার শিক্ষক।ঘটনার সূত্রপাত, দুর্গা পুজোর পূর্বে। দুর্গা পুজোর আগে অভিযুক্ত শিক্ষক রনজিত ঘোড়াই(Ranjit Gahrai) এক অষ্টম শ্রেনীর ছাত্রীর আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে তাকে সাহায্যের নাম করে শ্লীলতাহানি(Molestation) করেন।

যা নিয়ে পুজোর পরেই স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান।তারা বলেন ,নির্যাতিতা শিক্ষিকার মা তাদের পুরো ঘটনা বলে সুবিচারের দাবি জানিয়েছিলেন। অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষক ও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতেন এবং তাকে ঠুঁটো জগন্নাথ করে রেখেছিলেন।অভিযুক্ত শিক্ষক রঞ্জিত ঘোড়াই দাবি করেন-“স্কুলে জনপ্রিয় শিক্ষক হিসেবে তিনি খ্যাত।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা তার পরামর্শ মেনে অনেকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার এই জনপ্রিয়তা খর্ব করার উদ্দেশ্যে কতিপয় লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।তাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত চলছে। পুরো ব্যাপার নিয়ে শুরু রাজনৈতিক চাপানোত্তর। সকলেই এই ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন।যার বিরুদ্ধে এই অভিযোগ সেই শিক্ষককে আপাতত স্কুলে আসতে বারণ করা হয়েছে।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি